Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

জাহ্নবীর গোপন চ্যাট প্রকাশ্যে, এরপর কী হলো

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৩৪
জাহ্নবীর গোপন চ্যাট প্রকাশ্যে, এরপর কী হলো

জাহ্নবী কাপুর

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলার কথা ছিল দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং বলিউড বিউটি জাহ্নবী কাপুরের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘পেড্ডি’-র। কিন্তু সিনেমাটি এখন বক্স অফিসের পাশাপাশি কাঁপিয়ে দিচ্ছে বিতর্ক আর স্ক্যান্ডালের মঞ্চ! ছবিতে জাহ্নবীর অভিনীত চরিত্র ‘আচিয়্যাম্মা’কে অতিরিক্ত খোলামেলা ও আপত্তিকর ক্যামেরার অ্যাঙ্গেলে দেখানোর অভিযোগে ইতিমধ্যেই কাঠগড়ায় পরিচালক বুচি বাবু সানা। আর এই আগুনের মাঝেই এবার ঘি ঢালল ইন্টারনেটে লিক হওয়া জাহ্নবী কাপুরের কিছু কথিত ‘প্রাইভেট চ্যাট’-এর স্ক্রিনশট! যা ফাঁস হতেই তোলপাড় পড়ে গেছে বলিউড ও সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

ফাঁস হওয়া চ্যাটের স্ক্রিনশটগুলো কোনো অফিশিয়াল সূত্র থেকে নিশ্চিত করা না হলেও, ভক্তদের পেজগুলোতে এটি এখন দাবানলের মতো ছড়াচ্ছে। গত বছরের অক্টোবরের একটি চ্যাটে জাহ্নবী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন—‘আমি পরিচালককে পরিষ্কার বলে দিয়েছিলাম যে, আমার কোনো অবজেকশনাবল কোমর বা বডি শট নেওয়া যাবে না। কিন্তু এখানে পরিস্থিতি এমনই। তারা মুখে বলবে ক্লোজ-আপ শট নেবে, অথচ ক্যামেরা তাক করবে তোমার ক্লিভেজ দিকে! এখানে কাউকে বা কোনো কিছুকেই বিশ্বাস করা যায় না। আর সিনেমা করব না, আমি ক্লান্ত!’
চ্যাট থেকে জানা যায়, সেটে জাহ্নবীর এই অস্বস্তিকর অবস্থা দেখে চুপ করে থাকেননি ছবির মূল নায়ক মেগা পাওয়ার স্টার রাম চরণ। জাহ্নবী তার চ্যাটে রাম চরণের প্রশংসা করে লিখেছেন—"রাম স্যার মানুষ হিসেবে ভীষণ মিষ্টি। তিনি পরিচালককে সেটে সবার সামনে চরম ধমক দিয়ে বলেছেন, ‘তুমি আর কখনোই জাহ্নবীর কোনো আপত্তিকর অ্যাঙ্গেল থেকে শট নেবে না।’ এরপর থেকে পরিচালক মুখ কালো করে বসেছিল।"

আরও পড়ুন

তেলাপোকাদের পাশে বলিউডের তারকারা

০৬ জুন ২০২৬

সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন জাহ্নবী অন্য এক দক্ষিণী সেনসেশন অভিনেত্রী শ্রীলীলার প্রসঙ্গ টানেন। জাহ্নবী আক্ষেপ করে লেখেন, শুটিংয়ের সময় শ্রীলীলার মা সবসময় তার পাশে সেটে থাকেন, ফলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পায় না। কিন্তু জাহ্নবীর মা, লেডি সুপারস্টার শ্রীদেবী ২০১৮ সালে মারা যাওয়ার পর তিনি সেটে বড্ড একা। জাহ্নবী আরও যোগ করেন, তার বাবা বনি কাপুর যদি কখনো সেটে যেতেন, তবে পরিচালকরা ভয়ে শুটিংই ‘প্যাক আপ’ করে পালাত।


ছবিতে জাহ্নবীর শরীরকে পণ্যায়ন করার প্রতিবাদে দর্শক ও নারীবাদীদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে এক্স-এ এসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন পরিচালক বুচি বাবু সানা। তিনি লিখেছেন, ‘সিনেমা মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কাউকে অস্বস্তি দেওয়া বা কোনো নারীকে অসম্মান করার জন্য আমি সিনেমা বানাইনি। যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি দুঃখিত।’


যদিও এই লিক হওয়া চ্যাট নিয়ে জাহ্নবী কাপুর বা বনি কাপুরের পিআর টিম এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে নেটিজেনরা বলছেন, স্টার কিড বা নেপো-বেবি হলেও গ্ল্যামার দুনিয়ায় নিজের আত্মসম্মান বজায় রাখতে একজন নতুন অভিনেত্রীকে কতটা মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়, জাহ্নবীর এই লিক হওয়া চ্যাট তারই জলজ্যান্ত প্রমাণ।

জাহ্নবী কাপুরবিতর্কপেড্ডিরাম চরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise