Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

মুখে ক্ষতের দাগ, তীক্ষ্ণ দৃষ্টিতে ভিন্ন রূপে চঞ্চল

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২
মুখে ক্ষতের দাগ, তীক্ষ্ণ দৃষ্টিতে ভিন্ন রূপে চঞ্চল

চঞ্চল চৌধুরী

 পশ্চিমবঙ্গের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর নাম ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’। এতে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। পরিচালক প্রতিম ডি গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে চঞ্চলের প্রথম ঝলক প্রকাশ করেছেন। স্থিরচিত্রে তাকে কারও দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালচিত্র: দ্য ফ্রেম ফাটালি’-এর প্রিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে সিরিজটি। ওই সিনেমায় অভিনয় করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিনেমার মতোই ওয়েব সিরিজে কনিষ্ক চ্যাটার্জি চরিত্রে টোটা রায়চৌধুরী এবং নাসির রহমান চরিত্রে ফিরছেন অনির্বাণ চক্রবর্তী।

সম্প্রতি হইচইয়ের সিজন ১০-এর আয়োজন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়েছে, ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ আগামী ডিসেম্বরে মুক্তি পাবে।

আরও পড়ুন

চলে গেলেন প্রখ্যাত পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও

০৪ অক্টোবর ২০২৬

‘চালচিত্র’র দুনিয়ায় ফেরা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিম ডি গুপ্ত লিখেছেন, “১৪ বছর পর প্রথমবারের মতো এমন একটি জগতে ফিরছি, যেটি এর আগে আমি নিজেই তৈরি করেছিলাম। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডার্স’ আমার জন্য অনেকটা ঘরে ফেরার মতো। এটি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফাটালি’র প্রিক্যুয়েল। ২০২৪-২৫ সালে যে আন্ডারডগ বড় সাফল্য পেয়েছিল এবং দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছিল, সেই গল্পেরই পূর্বকথা এটি।”

প্রতিম ডি গুপ্ত আরও লিখেছেন, ‘কনিষ্ক ও নাসিরের চরিত্রগুলোতে আবার ফিরে যাওয়া, এই ইউনিভার্সে পুনরায় প্রবেশ করা এবং যে গল্পের শুরু থেকে সবকিছুর সূত্রপাত, তার শিকড়ের গল্প তৈরি করার অনুভূতিকে ভাষায় প্রকাশ করা আমার জন্য কঠিন। ডিসেম্বরে এটি আসছে। আশা করছি, এবারও দর্শক আগের চেয়েও বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।’

চঞ্চল চৌধুরীচালচিত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে