Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচির

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৪:০৯
শেয়ার করুন:
সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচির

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক সিনেমায় অভিনয়ের কথা ছিল ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচির। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের সিনেমাটিতে কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। তবে কংগ্রেসের আইনি নোটিশসহ নানা কারণে শেষ পর্যন্ত নির্মিত হয়নি সিনেমাটি।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। তবে ২০১২ সালে মনিকা জানান, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি কাজটি এগিয়ে নেননি। সিনেমাটি না হওয়ার পেছনে অন্য সময় একাধিক কারণের কথাও বলেছেন এই অভিনেত্রী।

প্রায় ২০ বছর পর সোনিয়া গান্ধীকে নিয়ে আবারও বায়োপিক নির্মাণের উদ্যোগ নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে মনিকার সেই পুরোনো পরিকল্পনা।

সম্প্রতি প্রকাশিত সোনিয়ার স্মৃতিকথা ‘বিলংগিং’ অবলম্বনে বায়োপিক নির্মাণের পরিকল্পনা জানিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত। তার পরিকল্পনা, তেলুগু ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি নির্মাণ করা হবে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

এন্ড্রু কিশোর : গানে আছেন, মনে আছেন, স্মরণে কেন নেই

০৪ নভেম্বর ২০২৬


জগ্গা রেড্ডি জানান, আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিনে সিনেমা সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা। ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গে আলোচনা করবেন তিনি।

সিনেমায় সোনিয়ার ইতালিতে বেড়ে ওঠা, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের জীবন, ইন্দিরা ও রাজীব গান্ধীকে হারানোর শোক এবং রাজনীতিতে যোগদানের গল্প তুলে ধরা হবে। পাশাপাশি ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে মনমোহন সিংকে বেছে নেওয়ার ঘটনাও গুরুত্ব পেতে পারে।

তবে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় কিংবা সোনিয়া গান্ধীর সম্মতির বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ফলে পুরো উদ্যোগটি আপাতত পরিকল্পনার পর্যায়ে রয়েছে।

১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালিতে জন্মগ্রহণ করেন সোনিয়া গান্ধী। ১৯৬৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করে ভারতে আসেন তিনি। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হওয়ার পর ১৯৯৮ সালে কংগ্রেসের নেতৃত্বে আসেন সোনিয়া। দীর্ঘদিন দলটির সভাপতির দায়িত্ব পালন করা এই রাজনীতিক বর্তমানে রাজ্যসভার সদস্য। তিনি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা।

মনিকা বেলুচিসোনিয়া গান্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!