ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক সিনেমায় অভিনয়ের কথা ছিল ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচির। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের সিনেমাটিতে কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। তবে কংগ্রেসের আইনি নোটিশসহ নানা কারণে শেষ পর্যন্ত নির্মিত হয়নি সিনেমাটি।লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। তবে ২০১২ সালে মনিকা জানান, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি কাজটি এগিয়ে নেননি।...