Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মুক্তির মাত্র দুই দিনেই ওটিটি থেকে গায়েব দিলজিৎ দোসাঞ্জের সিনেমা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:৪৬
মুক্তির মাত্র দুই দিনেই ওটিটি থেকে গায়েব দিলজিৎ দোসাঞ্জের সিনেমা

দিলজিৎ দোসাঞ্জ

মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মাথায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে হঠাৎ উধাও হয়ে গেল জনপ্রিয় ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সাতলুজ’।

ভারতের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ থেকে সিনেমাটি হঠাৎ সরিয়ে নেওয়ায় ভারতের বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

প্রযোজনা সংস্থার একটি সূত্রের দাবি, সরকারি নির্দেশের কারণেই তড়িঘড়ি করে প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি নামিয়ে নেওয়া হয়েছে। তবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিংবা ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ কেউই এই নিষেধাজ্ঞার স্পষ্ট কারণ এখনো ব্যাখ্যা করেনি।

জি ফাইভ কেবল জানিয়েছে, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতির’ কারণে সাময়িকভাবে সিনেমাটি ভারতে বন্ধ রাখা হয়েছে।

সিনেমাটি মূলত নব্বইয়ের দশকের পাঞ্জাবের এক সত্য ও রক্তক্ষয়ী অধ্যায়ের ওপর ভিত্তি করে তৈরি। মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরার জীবনের গল্প নিয়ে এই সিনেমা। নব্বইয়ের দশকে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সময় বহু মানুষকে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

জসবন্ত সিং খালরা যখন এই গোপন হত্যাকাণ্ডের তথ্য ও প্রমাণ জোগাড় করতে শুরু করেন, তখন ১৯৯৫ সালে তিনি নিজেও রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে জানা যায়, তাকে পুলিশই অপহরণ করে হত্যা করেছিল। এই সংবেদনশীল ও বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘সাতলুজ’।

২০২২ সালেই শেষ হয়েছিল এই সিনেমার শুটিং। কিন্তু ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড এর ওপর একের পর এক আপত্তি তুলতে থাকে। প্রথমে সিনেমার নাম রাখা হয়েছিল ‘ঘাল্লুঘারা’ যা শিখ ইতিহাসের এক গণহত্যার প্রতীক। সেন্সর বোর্ডের আপত্তিতে নাম বদলে রাখা হয় ‘পাঞ্জাব ৯৫’। এরপর সেন্সর বোর্ড সিনেমাটি থেকে বাস্তব ঘটনার রেফারেন্স এবং পুলিশের মারধরের দৃশ্যসহ প্রায় ১২৭টি জায়গায় কাঁচি চালানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন

চলে গেলেন ‘পার্টি রক অ্যান্থেম’ খ্যাত লরেন বেনেট

০৭ জুলাই ২০২৬

সেন্সর বোর্ডের সাথে এই দীর্ঘ বিরোধের কারণে সিনেমাটি সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এমনকি ২০২৩ সালের বিশ্বখ্যাত টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও এটি প্রত্যাহার করে নেওয়া হয়।

অবশেষে সিনেমা হলের ঝামেলা এড়াতে নির্মাতারা নাম পরিবর্তন করে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে ‘সাতলুজ’ নামে কোনো কাটছাঁট ছাড়াই এটি মুক্তি দেন। কিন্তু ওটিটিতে আসার মাত্র দুই দিনের মাথায় আবার এটি সরকারি কোপানলে পড়ল।

সিনেমাটি ওটিটি থেকে নামিয়ে দেওয়ার পর এক সোশ্যাল মিডিয়া লাইভে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বলেছেন, ‘আমি জানতাম এমন কিছু একটা হতে যাচ্ছে। ভেবেছিলাম সোমবার সরকারি অফিস খুললে হয়তো এটি নিষিদ্ধ হবে, কিন্তু রবিবার সন্ধ্যার মধ্যেই তারা সিনেমাটি নামিয়ে দেবে—এতটা দ্রুত আশা করিনি।’

তিনি আরও জানান, এই ঝামেলার কথা মাথায় রেখেই তারা সিনেমার কোনো প্রচার বা প্রমোশন করেননি, কারণ প্রমোশন করলে হয়তো এটি দুই দিনের জন্যও দর্শক দেখতে পেতো না।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’ এই সিনেমাটিকে চলতি বছরের অন্যতম সেরা ভারতীয় সিনেমা হিসেবে আখ্যা দিলেও ভারতের দর্শকরা আপাতত এটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন। পরিচালক হানি ত্রেহান এই ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

অন্যদিকে জি ফাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই সিনেমার পাশে আছে এবং দ্রুতই এটি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

দিলজিৎ দোসাঞ্জসাতলুজবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার