Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

চলে গেলেন ‘পার্টি রক অ্যান্থেম’ খ্যাত লরেন বেনেট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০৭
চলে গেলেন ‘পার্টি রক অ্যান্থেম’ খ্যাত লরেন বেনেট

লরেন বেনেট

বিশ্বখ্যাত পপ গান ‘পার্টি রক অ্যান্থেম’-এর কণ্ঠশিল্পী লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ব্রিটিশ গায়িকা। লরেনের আকস্মিক এই প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত সোমবার লরেনের সাবেক পপ ব্যান্ড ‘জি.আর.এল.’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। তবে এত কম বয়সে তার মৃত্যুর কারণ কী, সে বিষয়ে ব্যান্ডের পক্ষ থেকে বা তার পরিবারের তরফ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

২০১১ সালে মুক্তি পাওয়া এলএমএফএও-এর ‘পার্টি রক অ্যান্থেম’ গানটিতে কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান লরেন বেনেট। গানটি মুক্তির পর টানা ছয় সপ্তাহ বিশ্বখ্যাত ‘বিলবোর্ড হট ১০০’ চার্টের শীর্ষে ছিল। বিলবোর্ডের ইতিহাসে এটিকে সর্বকালের অন্যতম সফল (পঞ্চম) গান হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা ২৫০ কোটি বা ২.৫ বিলিয়নেরও বেশি, যেখানে মিউজিক ভিডিওতেও লরেনকে পারফর্ম করতে দেখা গেছে।

আরও পড়ুন

বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল ‘অবসেশন’

০৭ জুলাই ২০২৬

পরবর্তীতে ২০১৪ সালে লরেন বেনেট মেয়েদের জনপ্রিয় পপ গ্রুপ ‘জি.আর.এল.’-এ যোগ দেন। তাদের গাওয়া ‘আগলি হার্ট’ গানটি সে সময় তরুণদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এছাড়া বিখ্যাত মার্কিন র‍্যাপার পিটবুলের ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’ গানেও লরেন ও তার দল কাজ করেছিলেন।

তবে ২০১৫ সালে ব্যান্ডের অন্যতম সদস্য সিমোন ব্যাটেলের আকস্মিক আত্মহত্যার পর এই গ্রুপটি ভেঙে যায়। পপ ব্যান্ডের পাশাপাশি হলিউডের ‘ডেট নাইট’ এবং ‘২১ জাম্প স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমার গানেও কণ্ঠ দিয়েছিলেন লরেন।

তার সাবেক ব্যান্ড দল ‘জি.আর.এল.’ গভীর শোক প্রকাশ করে লিখেছে, ‘লরেনের সুন্দর মনটি আমাদের সবাইকে ছুঁয়ে গিয়েছিল। তার রেখে যাওয়া হাসি ও সুন্দর স্মৃতিগুলো আমরা চিরকাল মনে রাখব।’

লরেন বেনেটপপ তারকাসংগীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ