বিশ্বখ্যাত পপ গান ‘পার্টি রক অ্যান্থেম’-এর কণ্ঠশিল্পী লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ব্রিটিশ গায়িকা। লরেনের আকস্মিক এই প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।গত সোমবার লরেনের সাবেক পপ ব্যান্ড ‘জি.আর.এল.’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। তবে এত কম বয়সে তার মৃত্যুর কারণ কী, সে বিষয়ে ব্যান্ডের পক্ষ থেকে বা তার পরিবারের তরফ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।২০১১ সালে মুক্তি পাওয়া এলএমএফএও-এর ‘পার্টি রক অ্যান্থেম’ গ...