Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘৫২ ব্লু’ নিয়ে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে নেহা ধুপিয়া, প্রদর্শনী কবে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৩:৪১
‘৫২ ব্লু’ নিয়ে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে নেহা ধুপিয়া,  প্রদর্শনী কবে

নেহা ধুপিয়া

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার ক্যারিয়ারে যুক্ত হলো এক সোনালি পালক। প্রথমবারের মতো আন্তর্জাতিক সিনেমায় অভিনয় করেই বাজিমাত করলেন এই তারকা।

তার অভিনীত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ‘৫২ ব্লু’ দিয়ে আগামী ৯ জুলাই জমকালো আয়োজনে পর্দা উঠতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। লন্ডনের ঐতিহাসিক বিএফআই সাউথব্যাংকে সিনেমাটির ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

খবরের চমক এখানেই শেষ নয়! সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হলো, এর সাথে জড়িয়ে আছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির নাম। মেসির এই সম্পৃক্ততা সিনেমাটিকে আন্তর্জাতিক অঙ্গনে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

মিশরীয় বংশোদ্ভূত খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আলী এল আরাবি পরিচালিত এই সিনেমাটি মূলত এক আবেগঘন পারিবারিক এবং স্বপ্নপূরণের গল্প। ভারতের কোচি এবং কাতারে শুট হওয়া এই সিনেমার মূল চরিত্র ‘আশিস’ নামের এক তরুণ, যে তার বাবার কড়া শাসনে বড় হয়েছে।

আরও পড়ুন

মুক্তির মাত্র দুই দিনেই ওটিটি থেকে গায়েব দিলজিৎ দোসাঞ্জের সিনেমা

০৭ জুলাই ২০২৬

মায়ের নিরন্তর সমর্থনে সে একসময় নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে ঘর ছাড়ে এবং অভিবাসী শ্রমিক হিসেবে পাড়ি জমায় ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপে। তার জীবনের একমাত্র লক্ষ্য—নিজের আদর্শ ও ফুটবলের জাদুকর লিওনেল মেসির সাথে দেখা করা। ফুটবলপ্রেমী এক তরুণের এই জীবন সংগ্রামের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘৫২ ব্লু’।

গ্ল্যামারাস ইমেজ ঝেড়ে ফেলে এই সিনেমায় একেবারে সাধারণ ও ডি-গ্ল্যাম লুকে ধরা দিয়েছেন নেহা ধুপিয়া। ক্যারিয়ারে প্রথমবার পর্দায় এক যুবকের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যা তার অভিনয় জীবনের অন্যতম সেরা রূপান্তর হিসেবে বলা হচ্ছে।

সিনেমায় তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ভারতের অন্যতম শক্তিমান অভিনেতা আদিল হুসেন।

এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেছেন, ‘একজন অভিনেতা হিসেবে আমরা সবসময় এমন গল্প খুঁজি যা মনের ভেতর দাগ কেটে যায়। ‘৫২ ব্লু’ আমার জন্য ঠিক তেমনই একটি সিনেমা। আর এর সাথে লিওনেল মেসির মতো বিশ্ববরেণ্য মানুষের নাম জড়িয়ে থাকাটা আমাদের পুরো প্রজেক্টকে আন্তর্জাতিকভাবে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। লন্ডনের দর্শকরা সিনেমাটি দেখে কেমন প্রতিক্রিয়া জানান, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

খাঁটি আবেগ, মেসিলাভ বা ফুটবল উন্মাদনা এবং চমৎকার কাস্টিংয়ের কারণে এবারের লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘৫২ ব্লু’ সিনেমাটি সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা।

নেহা ধুপিয়া৫২ ব্লুমেসিবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের