Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ছোট চরিত্রই কেন বেছে নেন দিয়া মির্জা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩০
ছোট চরিত্রই কেন বেছে নেন দিয়া মির্জা?

দিয়া মির্জা। ছবিঃ ইনস্টাগ্রাম

বলিউডের অন্যতম মার্জিত ও গুণী অভিনেত্রী দিয়া মির্জা। ‘আলফা’ ও ‘ইক্কা’র পর এবার চলতি বছরের নিজের তৃতীয় কাজ ‘অপারেশন সাফেদ সাগর’ নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিরিজে গুরুত্বপূর্ণ এক নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আগের কাজগুলোর মতো এবারও দৃশ্যের দৈর্ঘ্য কম হওয়া নিয়ে চর্চা শুরু হতেই মুখ খুললেন এই বলিউড সুন্দরী।

নিউজ১৮-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, স্ক্রিনে তাকে কতক্ষণ দেখা যাবে তা দেখে তিনি কখনো সিনেমার প্রস্তাব গ্রহণ বা বর্জন করেন না।

নিজের অতীতের ভুল স্বীকার করে দিয়া বলেছেন, ‘ক্যারিয়ারের প্রথম পাঁচ বছর আমি কিছুটা কম বয়সী ও অনভিজ্ঞ ছিলাম। তাই চরিত্রের দৈর্ঘ্য ছোট মনে হওয়ায় অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করতে মানা করে দিয়েছিলাম। তবে গত ২০ বছরে আমি আর সেই ভুল করিনি। আমার কাছে চরিত্রের দৈর্ঘ্য নয়, বরং গল্পে চরিত্রটির প্রভাব কতখানি—সেটাই মূল বিষয়।’

আরও পড়ুন

লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন কটাক্ষে অতিষ্ঠ আরিয়ানা

০৩ আগস্ট ২০২৬

অভিনেত্রী স্মরণ করিয়ে দেন তার ক্যারিয়ারের সেরা কাজগুলোর কথা। ‘পরিণীতা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থাপ্পড়’ কিংবা ‘সঞ্জু’র মতো সুপারহিট সিনেমাগুলোতে তার চরিত্রের স্ক্রিন-টাইম খুব বেশি ছিল না, কিন্তু প্রতিটি চরিত্রই সিনেমার গল্পকে শক্ত এক ভিত্তি দিয়েছিল।

দিয়া জানান, পরিচালকের সততা কতখানি তা একটি চিত্রনাট্যের প্রথম ৫ পৃষ্ঠা পড়লেই বোঝা যায়। ‘অপারেশন সাফেদ সাগর’-এর স্ক্রিপ্ট পড়ার পরই তিনি বুঝেছিলেন এটি সংবেদনশীল ও মানবিক এক গল্প, যা থেকে নিজেকে দূরে রাখা তার পক্ষে অসম্ভব ছিল।

অনি সেন পরিচালিত এই ওটিটি সিরিজে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার টনি ধানোয়ারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জাকে। যুদ্ধের পেছনে থাকা স্বজনদের মানসিক টানাপোড়েন ও ত্যাগের গল্প ফুটে উঠবে তার অভিনয়ে।

আগামী ৭ আগস্ট আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

দিয়া মির্জাবলিউড সিনেমাবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু