Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন কটাক্ষে অতিষ্ঠ আরিয়ানা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:১৯
লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন কটাক্ষে অতিষ্ঠ আরিয়ানা

আরিয়ানা গ্র্যান্ডে

ব্যক্তিগত জীবন নিয়ে টানা ট্রলিং, শারীরিক গঠন নিয়ে কটাক্ষ এবং মিডিয়ার মাত্রাতিরিক্ত নজরদারিতে অতিষ্ঠ হয়ে পেশাগত জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে।

চলমান বিশ্বসংগীত সফর ‘ইটারনাল সানশাইন ট্যুর’ শেষেই লাইমলাইট ও গ্ল্যামার জগৎ থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেবেন ৩৩ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা।

রবিবার আরিয়ানার মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যমের কাছে এক অফিসিয়াল বিবৃতিতে তার এই বিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, ৪১টি শো-সংবলিত এই ইটারনাল সানশাইন ট্যুরের চূড়ান্ত পর্ব হিসেবে লন্ডনের ওটু অ্যারেনায় টানা ১০ রাত পারফর্ম করবেন আরিয়ানা। আগামী ১ সেপ্টেম্বর এই কনসার্ট শেষ হওয়ার পরপরই অনির্দিষ্টকালের জন্য পাবলিক লাইফ বা জনসম্মুখ থেকে বিদায় নেবেন তিনি।

এমনকি আগামী গ্রীষ্মে লন্ডনের বিখ্যাত ‘ওয়েস্ট অ্যান্ড’ থিয়েটারে ‘সান্ডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ নাটকে অভিনয় করার কথা থাকলেও, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সেই প্রজেক্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পপ তারকা।

গত একটি বছর আরিয়ানার জন্য অত্যন্ত ব্যস্ত ও মানসিক ধকলের ছিল। তার বহুল আলোচিত সিনেমা ‘উইকেড’-এর প্রচারণা, অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটাল’ রিলিজ, দীর্ঘ তিন বছরের প্রেমের বিচ্ছেদ—সব মিলিয়ে খবরের শিরোনামে ছিলেন তিনি।

আরও পড়ুন

প্রথম উইকেন্ডেই ৯২৭ মিলিয়ন ডলার আয়, ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান’

০৩ আগস্ট ২০২৬

তবে সবচেয়ে বড় আঘাত এসেছে নেটিজেনদের ক্রমাগত ট্রলিং ও বডি-শেমিং থেকে। গত বছর ‘উইকেড: ফর গুড’-এর প্রচারণার সময় আরিয়ানা, সিনথিয়া এরিভো ও মিশেল ইয়োর অতিরিক্ত ওজন হ্রাস পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসিত চর্চা শুরু হয়।

এ ছাড়া ‘উইকেড’ সিনেমার সহ-শিল্পী ইথান স্লেটারের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ এবং কনসার্টে তার কালজয়ী গান ‘থ্যাংক ইউ, নেক্সট’-এর লিরিক্স বদলে ফেলা নিয়েও নেটদুনিয়ায় তাকে তোপের মুখে পড়তে হয়।

টানা সমালোচনার জবাবে নিজের নতুন অ্যালবাম ‘পেটাল’-এর একটি গানে কটাক্ষকারীদের উদ্দেশে আরিয়ানা গেয়েছেন— ‘তোমাদের এই ফালতু মুখরোচক আলোচনা থেকেও আমার পকেটে লাখ লাখ ডলার আসছে। তোমরা আমাকে ভালোবাসতেও ঘৃণা করো!’

নিজের মানসিক শান্তি রক্ষা করতে এবং নতুন করে নিজেকে গুছিয়ে নিতেই আরিয়ানা এই যথাযথ ও প্রাপ্য বিরতির পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

আরিয়ানার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দ্রুত সুস্থতা ও শুভকামনা জানিয়েছেন বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তার কোটি কোটি ভক্ত।

আরিয়ানা গ্র্যান্ডেপপ তারকাবডি-শেমিংহলিউড সেলিব্রিটি আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির