Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

অনিয়ম-দুর্বলতায় সংকটে বীমা খাত

ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:১৮
অনিয়ম-দুর্বলতায় সংকটে বীমা খাত

বাংলাদেশে সম্ভাবনাময় বীমা খাত দীর্ঘদিন ধরেই আস্থার তীব্র সংকট ও কাঠামোগত দুর্বলতায় জর্জরিত। দাবি নিষ্পত্তিতে দেরি, দুর্বল নিয়ন্ত্রণ, পণ্যের সীমাবদ্ধতা এবং গ্রাহকের নেতিবাচক অভিজ্ঞতার কারণে খাতটি বর্তমানে একধরনের কাঠামোগত পতনের দিকে ধাবমান। ফলে দেশের জিডিপিতে বীমার অবদান ১ শতাংশেরও নিচে থেকে গেছে, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক কম।

খাতসংশ্লিষ্টদের মতে, অব্যবস্থাপনা, দুর্বল সুশাসন, রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় খাতটি আজ চরম সংকটে। বকেয়া দাবি এবং কমতে থাকা পলিসি মূলত জনগণের আস্থাহীনতাকে বাড়াচ্ছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানিগুলো ১৩ হাজার ১৫৮ কোটি টাকার দাবি পেলেও পরিশোধ করেছে ৮ হাজার ৭৫৪ কোটি টাকা। ফলে ৪ হাজার ৪০৩ কোটি টাকা অনিষ্পন্ন। জীবন বীমায় দাবি নিষ্পত্তির হার মাত্র ৩৪ শতাংশ আর সাধারণ বীমায় তা নেমে এসেছে ১০ শতাংশে। আন্তর্জাতিকভাবে এই হার ৯৭-৯৮ শতাংশ।

অভিযোগ রয়েছে, গ্রাহকের দাবি পরিশোধে অনীহা থাকলেও পরিচালন ব্যয়ে কোম্পানিগুলো কোনো কাটছাঁট করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক মঈন উদ্দিন বলেছেন, ‘দাবি পরিশোধে ব্যর্থতার কারণে মানুষের আস্থা তলানিতে। অর্থনীতির আকারের তুলনায় কোম্পানির সংখ্যা বেশি। এটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে ‘ব্যাংকাস্যুরেন্স’ সেবার সম্ভাবনার ওপর জোর দিয়ে তিনি জানালেন, ‘বীমা কোম্পানির সেবা দুর্বল হওয়ায় ব্যাংক এই ঘাটতি পূরণ করতে পারে। ব্যাংকের বিশ্বাসযোগ্যতা বেশি হওয়ায় গ্রাহকরা তাদের মাধ্যমে বীমা কিনতে আগ্রহী হতে পারেন।’

আইন অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে দাবি নিষ্পত্তি বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর দেরি হচ্ছে।

আইডিআরএ’র মুখপাত্র সাবিকুন্নাহার সুমি আগামীর সময়কে বলেছেন, দাবি নিষ্পত্তিতে নজরদারি জোরদার, করপোরেট গভর্ন্যান্স উন্নয়ন, সলভেন্সি তদারকি, ডিজিটালাইজেশন এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়নসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে কোম্পানির স্থায়ী সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে গ্রাহকের দাবি।

অনিয়ম-দুর্বলতাবীমাবাংলাদেশআইডিআরএদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise