Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

লটকনের ৩৫০ কোটি টাকার বাজার

  • পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি
  • মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে
শাহীন মিয়া, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১৯
লটকনের ৩৫০ কোটি টাকার বাজার

লটকন ফল। ছবি: সংগৃহীত

সময়ের আবর্তে দিন পাল্টেছে নরসিংদীর লটকনের। একসময় ‘কদরহীন’ এ ফল পাওয়া যেত শুধু বনে-জঙ্গলে। ছিল না আর্থিক গুরুত্বও। এখন জেলার বেলাব ও শিবপুর উপজেলার যত্রতত্র দেখা যায় লটকনের বাগান। হেক্টরের পর হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে টক-মিষ্টি স্বাদের এ ফল। দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাওয়া লটকনের বাজার দাঁড়িয়েছে এখন অন্তত ৩৫০ কোটি টাকায়।

নরসিংদীর লটকন বর্তমানে অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। জেলার বেলাব ও শিবপুর উপজেলায় ব্যাপক বাণিজ্যিক চাষের মাধ্যমে এটি গ্রামীণ অর্থনীতিতে বড় অবদান রাখছে। দেশের চাহিদা মিটিয়ে এই সুস্বাদু ফল মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে। লটকন চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কৃষকের ভাগ্য বদলেছে, হয়েছে কর্মসংস্থান। অন্যান্য ফসলের তুলনায় লটকন চাষে খরচ কম এবং রোগবালাই কম হওয়ায় এটি একটি টেকসই কৃষি উদ্যোগ। নরসিংদীর লটকন ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা এর আন্তর্জাতিক চাহিদা ও কদর আরও বাড়িয়ে দিয়েছে। জেলার মাটি ও আবহাওয়া ফলটি চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এখানকার উৎপাদিত লটকন দেশের বাজারে ‘সেরা’ হিসেবে গণ্য হয়। প্রকার ও আকারভেদে প্রতি কেজি লটকন ৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়।

প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার ওপর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে লটকনের হাট বসে। রায়পুরার মরজাল ও বারৈচা এবং শিবপুরের চৈতন্যার লটকনের হাট সবচেয়ে বেশি জমজমাট। এসব হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে অন্তত কয়েক কোটি টাকার লটকন। ট্রাকের পর ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে দেন পাইকাররা।

ব্যবসায়ী হযরত আলী ৪২ লাখ টাকায় একটি বাগান কিনেছেন এবং খরচ বাদে ১৫ থেকে ২০ লাখ টাকা লাভের আশা করছেন।

আরেক ব্যবসায়ী ইকবাল হাসান বললেন, চলতি মৌসুমে তিনি প্রায় ৫০ লাখ টাকার লটকন কিনেছেন। দুই মাস ধরে বাজারজাতকরণ কার্যক্রম চলবে এবং এতে প্রতিদিন ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছেন। সব খরচ বাদ দিয়ে প্রায় ২০ লাখ টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক বলছেন, চলতি মৌসুমে জেলা জুড়ে লটকনের ফলন ও দাম ভালো পাবেন বলে আশা করছেন চাষিরা। বৃষ্টিও এ বছর ভালো হয়েছে। লটকন বিক্রি করে চাষিরা এ বছর ২০০ কোটি টাকা লাভবান হবেন। জেলায় উৎপাদিত লটকনের মধ্যে প্রায় আড়াই হাজার টনেরও বেশি রপ্তানি হবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

 

লটকনলটকন ফলজিআই পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প