ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ
করপোরেট ডেস্ক

ছবি: আগামীর সময়
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে নোয়াখালীতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র সমাপনী, সনদপত্র ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
এডিবির অর্থায়নে পরিচালিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ এবং বিশেষ অতিথি যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম।
এ সময় মাইজদী কোর্ট শাখার প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ ও চৌমুহনী শাখার প্রধান মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন জেলার ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়া হয়।




