৩৬ বছর পর শেষ ১৬ থেকে বিদায় ব্রাজিলের

সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেলে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। ছবি: সংগৃহীত
ব্রাজিল ফুটবলের সেই সোনালি দিন আর নেই। তাই বলে বিশ্বকাপে শেষ ১৬ থেকেই ছিটকে পড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা! আজ সেটাই হল নিজেদের কঙ্কাল হয়ে পড়া ব্রাজিলের।
১৯৯০ বিশ্বকাপের পর এবারই প্রথম তারা কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল বিশ্বকাপ থেকে। ১৯৯০ সালের পর এতদিন প্রতিটি বিশ্বকাপে ব্রাজিল অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। ৩৬ বছর পর সেই ধারাটাও ভাঙল।
সর্বশেষ ’৯০ সালে শেষ ১৬ থেকে ব্রাজিলকে বিদায় করেছিল আর্জেন্টিনা। তখন দলের কোচ ছিলেন সেবাস্তিয়াও লাজারোনি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলেরই আধিপত্য ছিল ম্যাচজুড়ে। গোলের অনেক সুযোগ মিসের পাশাপাশি দুঙ্গার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু শেষ পর্যন্ত ৮১ মিনিটে তারা গোল খেয়ে বসে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় ব্রাজিল।
সেই মুভটিতে ডিয়েগো ম্যারাডোনা নিজেদের অর্ধ থেকে দৌড় শুরু করে ব্রাজিলের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের মাথায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার ক্লদিও ক্যানিজিয়াকে খুঁজে নেন। আর্জেন্টিনার এই মহানায়কের পাসের পর, ক্যানিজিয়া বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক তাফারেলকে ড্রিবল করে কাটিয়ে বল জড়ান জালে।
সেই একমাত্র গোলেই আর্জেন্টিনাকে নিয়ে যায় কোয়ার্টার ফাইনালে আর বিদায় নেয় ব্রাজিল। এরপর ব্রাজিল টানা নয়টি বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর ধারাবাহিকতা বজায় রেখেছিল। এই সময়ে তারা দুটি শিরোপাও জেতে (১৯৯৪ এবং ২০০২), এছাড়া ১৯৯৮ সালে রানার্স-আপ হয় এবং ২০১৪ (সেই ৭-১ এর ম্যাচ) ও ২০২২ সালে সেমিফাইনালে পৌঁছায়।
৩৬ বছর পর নরওয়ে তাদের বিদায় করল শেষ ১৬ থেকে।




