প্রাইম ব্যাংক ও জেনএক্স হেলথের মধ্যে চুক্তি
করপোরেট ডেস্ক

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে জেনএক্স হেলথ লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি শায়লা আবেদীন এবং জেনএক্স হেলথের ডা. মুনিয়া আমিন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং নীরার বিজনেস ডেভেলপমেন্ট ও প্রিপজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ, জেনএক্স হেলথের ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন) কাজী আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) আব্দুল্লাহ ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




