বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান
করপোরেট ডেস্ক

ক্যাশলেস লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক।
গতকাল রবিবার মতিঝিল এলাকায় একটি র্যালির মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মো. শাহীন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি শেষে স্থানীয় দোকানদারদের বাংলা কিউআর দেওয়া হয়।




