দুই জেলায় দুরন্ত স্পোর্টস গ্যালারির নতুন শোরুম
করপোরেট ডেস্ক

আরএফএলের স্পোর্টস চেইন শপ ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ও সিলেটের উপশহরে নতুন শোরুম চালু করেছে। সম্প্রতি শোরুম দুটি উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
নতুন শোরুমে বাইসাইকেল, ফিটনেস সামগ্রী, ক্রিকেট-ফুটবল সরঞ্জামসহ ফিফা বিশ্বকাপ-২০২৬-এর নানা ক্রীড়াসামগ্রী পাওয়া যাবে।
এ সময় দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আসিফ আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই চেইন শপের বর্তমানে ১৬১টি শোরুম রয়েছে।




