Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ব্যাংক খাতে চাপ কমবে

এম কে মুজেরি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:৩৪
ব্যাংক খাতে  চাপ কমবে

বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশের বিভিন্ন সেতু, সড়ক ও অবকাঠামো সম্পদকে ভিত্তি করে সুকুক বন্ড ছাড়ার উদ্যোগ বিবেচনা করছে। এটি প্রচলিত ব্যাংকঋণের বাইরে একটি বিকল্প ও উদ্ভাবনী অর্থায়নব্যবস্থা, যা সরকারের অর্থ সংগ্রহের উৎস বহুমুখীকরণের পাশাপাশি ব্যাংক খাতের ওপর চাপও কমাতে পারে। সুকুক বন্ড মূলত শরিয়াহভিত্তিক একটি আর্থিক উপকরণ। প্রচলিত বন্ডের মতো এতে নির্দিষ্ট সুদ প্রদান করা হয় না; বরং সংশ্লিষ্ট প্রকল্প বা সম্পদ থেকে অর্জিত মুনাফার একটি অংশ বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করা হয়।

এ ধরনের বন্ডে সাধারণ জনগণ, করপোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারবেন। ফলে যাদের সঞ্চিত অর্থ রয়েছে, তারা শরিয়াহসম্মত পদ্ধতিতে বিনিয়োগের সুযোগ পাবেন। অনেকটা সঞ্চয়পত্রের মতো হলেও এর কাঠামো হবে সম্পদভিত্তিক এবং মুনাফা বণ্টননির্ভর।

সরকার যদি সুকুক বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে, তাহলে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের প্রয়োজন কিছুটা কমবে। এতে একদিকে ব্যাংক খাতে সরকারের ঋণনির্ভরতা হ্রাস পাবে, অন্যদিকে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্তির সুযোগও তুলনামূলকভাবে বাড়তে পারে। কারণ সরকারি ঋণের চাহিদা কমলে ব্যাংকগুলো বেসরকারি উদ্যোক্তাদের জন্য বেশি অর্থায়ন করতে সক্ষম হবে।

দেশের অবকাঠামো সম্পদকে কাজে লাগিয়ে সুকুক বন্ডের মাধ্যমে অর্থায়ন করা গেলে তা সরকারের জন্য একটি নতুন ও টেকসই অর্থ সংগ্রহের পথ তৈরি করবে। একই সঙ্গে এটি ইসলামিক ফাইন্যান্স খাতের সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে বাজেট ঘাটতি মোকাবিলার পাশাপাশি দেশের আর্থিক বাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থায়নের উৎস আরও বৈচিত্র্যময় হবে।

বাজেটঅর্থনীতিবন্ডজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে