নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, তরুণদের সহায়তা এবং নাগরিকসেবা সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ২ দশমিক ৮০৬১ ট্রিলিয়ন কোরিয়ান ওনের দ্বিতীয় সম্পূরক বাজেট প্রস্তাব করেছে। তরুণদের এআই ও নতুন প্রযুক্তি শিক্ষার পাশাপাশি চিকিৎসা, জীবনযাপন, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবার সহায়তাকেও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।সোমবার সকালে সিউল সিটি হলের ব্রিফিং কক্ষে এক সংবাদ সম্মেলনে সিউল সরকারের পরিকল্পনা ও সমন্বয় বিভাগের ভারপ্রাপ্ত প্রধান লি দং-রিউল বাজেট প্রস্তাবটি তুলে ধরেছেন। পরে অনুমোদনের জন্য তা সি...