Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বাজেট নিয়ে কড়া সতর্কবার্তা

আয়বৃদ্ধিতে ইতিহাসের সবচেয়ে দুর্বল দশকের মুখে ব্রিটেন

  • স্বস্তির বাজেটে বাড়ল অস্বস্তি
  • হিলির বাজেটকে ‘ঝুঁকিপূর্ণ’ বললেন অর্থনীতিবিদেরা
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৩৯
শেয়ার করুন:
আয়বৃদ্ধিতে ইতিহাসের সবচেয়ে দুর্বল দশকের মুখে ব্রিটেন

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সরকার বুধবার (২৮ অক্টোবর ২০২৬) যুক্তরাজ্যের প্রথম বাজেট উপস্থাপন করেছে।

একদিকে শীতের বিদ্যুৎ বিল কমানোর প্রতিশ্রুতি। অন্যদিকে আয় বাড়ার পথেই দীর্ঘ অন্ধকার। ব্রিটিশ সরকারের নতুন বাজেটে ঘরে ঘরে কিছু স্বস্তির ঘোষণা এসেছে। কিন্তু অর্থনীতিবিদদের সতর্কবার্তা, সাময়িক সাহায্যে সংসারের হিসাব মেলানো গেলেও থমকে থাকা আয় আর দুর্বল অর্থনীতির রোগ সারবে না। যে সংকট বছরের পর বছর জমেছে, কয়েক মাসের ছাড়ে কি তার সমাধান সম্ভব?

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থমন্ত্রী জন হিলির প্রথম বাজেটকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে সমালোচনা করেছে প্রভাবশালী অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজ (আইএফএস)। তাদের মতে, ভবিষ্যতের অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য সরকারের হাতে সংরক্ষিত অর্থের পরিমাণ কমেছে। একই সঙ্গে সরকারি পরিষেবায় ব্যয়সংকোচনের আশঙ্কা বেড়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক হেলেন মিলার বলেছেন, ‘এটি হতাশাজনক। জীবনযাত্রার ব্যয় সামলাতে সাময়িক সহায়তার কোনো প্যাকেজই সমস্যার সমাধান করবে না। আমাদের আরও শক্তিশালী অর্থনীতি দরকার।’

স্বাধীন বাজেট পর্যবেক্ষক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকে মূল্যস্ফীতি বিবেচনায় মাথাপিছু পারিবারিক আয়ের গড় বার্ষিক বৃদ্ধি শূন্য দশমিক এক শতাংশের কাছাকাছি থাকতে পারে। ১৯৫০-এর দশক থেকে সংরক্ষিত হিসাবে এটিই হবে আয়বৃদ্ধির সবচেয়ে দুর্বল দশক। আগামী বছর সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও নেমে আসতে পারে এক শতাংশে।

আরেক গবেষণা প্রতিষ্ঠান রেজল্যুশন ফাউন্ডেশনের হিসাবে, কর্মক্ষম বয়সী সাধারণ পরিবারের বার্ষিক প্রকৃত আয় ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে প্রায় এক হাজার ৫০ পাউন্ড বা তিন শতাংশ কমতে পারে।

অথচ বুধবারের বাজেটে ইংল্যান্ডের প্রায় দুই কোটি পরিবারকে শীতে এককালীন ১০০ পাউন্ড দেওয়ার ঘোষণা রয়েছে। জ্বালানি বিল কমাতে অন্যান্য ছাড়ও দেওয়া হয়েছে। কিন্তু এই সহায়তা বণ্টনের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন গবেষকেরা।

রেজল্যুশন ফাউন্ডেশনের হিসাবে, জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপে নিম্ন আয়ের অর্ধেক পরিবার গড়ে ১৫৮ পাউন্ড সুবিধা পাবে। অন্যদিকে উচ্চ আয়ের অর্ধেক পরিবার পাবে ১৪৪ পাউন্ড। ব্যবধান মাত্র ১৪ পাউন্ড। অর্থাৎ, যাঁদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাঁদের জন্য উল্লেখযোগ্য বাড়তি সুবিধা রাখা হয়নি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুথ কার্টিসের অভিযোগ, অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাজেটের উদ্যোগগুলো বিক্ষিপ্ত। সহায়তা এতটাই ছড়িয়ে দেওয়া হয়েছে যে সবচেয়ে সংকটে থাকা পরিবারগুলোর প্রয়োজন যথাযথভাবে মেটানো যাচ্ছে না।

গবেষণায় আরও বলা হয়েছে, সরকারি সহায়তার পরও চলতি অর্থবছরে একটি সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি বিল প্রায় এক হাজার ৭৫০ পাউন্ড হতে পারে। অথচ ২০২২-২৩ সালের জ্বালানিসংকটের সময় মূল্যস্ফীতি সমন্বয় করে এই ব্যয় ছিল এক হাজার ৬৮৫ পাউন্ড। অর্থাৎ, ছাড় দেওয়ার পরও আগের সংকটকালের তুলনায় বেশি অর্থ গুনতে হচ্ছে পরিবারগুলোকে।

বাড়িভাড়া নিয়েও উদ্বেগ রয়েছে। স্থানীয় আবাসন ভাতার হার আগামী অর্থবছরেও অপরিবর্তিত রাখায় দশ লাখের বেশি বেসরকারি ভাড়াটিয়া পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁদের ৯১ শতাংশই নিম্ন আয়ের অর্ধেক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

এদিকে সরকারি ঋণের সুদ বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীর হাতে ভবিষ্যৎ বিপদ মোকাবিলার আর্থিক অবকাশ কমে প্রায় এক হাজার ৪৫০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। গত মার্চের তুলনায় তা প্রায় ৩৮ শতাংশ কম। পূর্বাভাস অনুযায়ী, ২০২৯-৩০ অর্থবছরে সরকারি ঋণের সুদ মেটাতেই ব্যয় হতে পারে ১৪ হাজার ৭০০ কোটি পাউন্ড।মিলারের সতর্কতা, বাড়তি ঋণের মূল্য একদিন দিতেই হবে। আর সংরক্ষিত অর্থ কমে যাওয়ায় ভবিষ্যতের অর্থনৈতিক বিপর্যয় সামলানো আরও কঠিন হবে। কর ব্যবস্থায় ছোট ছোট পরিবর্তন এনে সরকার অপ্রয়োজনীয় জটিলতাও বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।বিশেষ করে প্রতিরক্ষা খাতে অর্থায়নের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছে আইএফএস। প্রায় ৪৭০ কোটি পাউন্ডের ঘাটতি মেটাতে অন্যান্য সরকারি বিভাগের মূলধনি বরাদ্দ থেকে ৩০০ কোটি পাউন্ড কমানো হচ্ছে। বাকি ১৭০ কোটি পাউন্ড নেওয়া হবে সংরক্ষিত তহবিল থেকে।গবেষকদের হিসাবে, আগামী তিন বছরের জন্য নির্ধারিত মূলধনি সংরক্ষিত তহবিলের ২৫ শতাংশ এবং দৈনন্দিন ব্যয়ের সংরক্ষিত তহবিলের ৪০ শতাংশ ইতিমধ্যে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। মিলারের মতে, ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবিলার অর্থ এভাবে ব্যবহার করা উচিত নয়।আরও বড় উদ্বেগ সরকারি পরিষেবা। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে বিভিন্ন বিভাগের বরাদ্দের প্রকৃত মূল্য কমবে। গবেষকদের হিসাবে, পরিকল্পিত ব্যয়সংকোচন ঠেকাতে ২০৩০-৩১ অর্থবছরে আরও এক হাজার ৭০০ কোটি পাউন্ড প্রয়োজন হতে পারে। প্রতিরক্ষায় লাগতে পারে অতিরিক্ত এক হাজার ১০০ কোটি পাউন্ড।আইএফএসের গবেষক বি বোয়ালো সতর্ক করেছেন, আগামী বছর সরকারের ব্যয় পর্যালোচনাই হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ, স্বাস্থ্য ও প্রতিরক্ষার প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি অন্যান্য সরকারি পরিষেবার ব্যয় নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।তবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, সীমিত সামর্থ্যের মধ্যেও বাজেট যথেষ্ট সাহসী। অর্থমন্ত্রী হিলির দাবি, আন্তর্জাতিক সংঘাত ও জ্বালানিসংকটের মধ্যে পরিবারগুলোকে কিছুটা স্বস্তি দেওয়াই এখন প্রয়োজন। তাঁর সরকার ঋণ ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিতেও অটল রয়েছে।কিন্তু গবেষকদের সতর্কবার্তা ভিন্ন। সাময়িক ছাড় দিয়ে কয়েক মাসের চাপ কমানো সম্ভব। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা কাটানো নয়। অর্থনীতির প্রবৃদ্ধি না বাড়লে সরকারি কোষাগারেও চাপ বাড়বে। সাধারণ মানুষের আয়ও থমকে থাকবে।শেষ পর্যন্ত বাজেটের সাফল্য কি সরকারি ঘোষণার অঙ্কে মাপা হবে, নাকি মাস শেষে সাধারণ মানুষের হাতে কত অর্থ থাকল, সেই হিসাবেই? ব্রিটেনের সামনে এখন সবচেয়ে কঠিন প্রশ্ন সেটিই।

ব্রিটেনঅর্থমন্ত্রী জন হিলিবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    নাঈমের দ্রুততম ‘ফিফটি’

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘ইসরায়েলের নির্বাচনে প্রথমবার ভোট দিলাম, কিন্তু ঘরে ফিরলাম লজ্জা নিয়ে’

    ‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

    ‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    পুলিশের চাকরি করেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

    পুলিশের চাকরি করেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

    সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক

    সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক