Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

জাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:২৫
শেয়ার করুন:
‘রান ফর ডেমোক্রেসি’ স্লোগানে জাবিপ্রবিতে ছাত্রদলের ৫ কিলোমিটার ম্যারাথন

ছবি: আগামীর সময়

‘রান ফর ডেমোক্রেসি, রান ফর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থী।

আজ শুক্রবার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

আরও পড়ুন

জনগণের কল্যাণে কাজ করছি, ভবিষ্যতেও করে যাব: প্রতিমন্ত্রী টুকু

৩০ অক্টোবর ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং গণতন্ত্র ও দেশকে ধারণ করে জাবিপ্রবি ছাত্রদলের এই ম্যারাথন আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। সুনির্দিষ্ট লক্ষ্য ও টার্গেট অর্জনের মাধ্যমে সুস্থ ও দক্ষ জাতি গঠনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘জাবিপ্রবি ছাত্রদলের ম্যারাথন আয়োজন অত্যন্ত সৃজনশীল ও প্রশংসনীয়। আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও মেধা ও সৃজনশীলতার কোনো কমতি নেই। যুবসমাজকে মাদক ও নেতিবাচকতা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে পরিচিত করতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি নিয়মিত চালিয়ে যেতে হবে।’

ম্যারাথনে পুরুষ ও নারী উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদপত্র, ব্যক্তিগত আলোকচিত্র, খাবার ও বিশুদ্ধ পানির পাশাপাশি চিকিৎসা, পরিবহন ও নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়।

আয়োজক ছাত্রদলের নেতারা জানান, তরুণদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানো, সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

জাবিপ্রবিরান ফর ডেমোক্রেসিম্যারাথন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ