Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

গুরুত্ব তরুণদের এআই শিক্ষা ও জনকল্যাণে

সিউলে ২.৮ ট্রিলিয়ন ওনের সম্পূরক বাজেট

আসিফ খান, দক্ষিণ কোরিয়া
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:২৫
সিউলে ২.৮ ট্রিলিয়ন ওনের সম্পূরক বাজেট

ছবি: রয়টার্স

নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, তরুণদের সহায়তা এবং নাগরিকসেবা সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ২ দশমিক ৮০৬১ ট্রিলিয়ন কোরিয়ান ওনের দ্বিতীয় সম্পূরক বাজেট প্রস্তাব করেছে। তরুণদের এআই ও নতুন প্রযুক্তি শিক্ষার পাশাপাশি চিকিৎসা, জীবনযাপন, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবার সহায়তাকেও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার সকালে সিউল সিটি হলের ব্রিফিং কক্ষে এক সংবাদ সম্মেলনে সিউল সরকারের পরিকল্পনা ও সমন্বয় বিভাগের ভারপ্রাপ্ত প্রধান লি দং-রিউল বাজেট প্রস্তাবটি তুলে ধরেছেন। পরে অনুমোদনের জন্য তা সিউল সিটি কাউন্সিলে জমা দেওয়া হয়েছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলে ২০২৬ সালে সিউল সিটির মোট বাজেট দাঁড়াবে ৫৬ দশমিক ৫৭৩৫ ট্রিলিয়ন ওনে। তরুণদের বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সংকট মোকাবিলায় এই অতিরিক্ত অর্থ ব্যয় করা হবে।

তরুণদের এআই ও নতুন প্রযুক্তি শিক্ষা

‘গ্রোয়িং সিউল’ প্রকল্পের আওতায় ৫ দশমিক ৬ বিলিয়ন ওন বরাদ্দ রাখা হয়েছে। ১৯ থেকে ২৯ বছর বয়সী ৫ লাখ তরুণকে কোডিং ও জেনারেটিভ এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য।

চিকিৎসা ও জীবনযাপনে সহায়তা

‘টুগেদার সিউল’ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ২২২ দশমিক ১ বিলিয়ন ওন। এর আওতায় ৩ লাখ ২৮ হাজার মানুষ জীবনযাপনসংক্রান্ত সহায়তা এবং ২ লাখ ৭৯ হাজার মানুষ চিকিৎসা সহায়তা পাবেন।

পরিবহন ও দুর্যোগ ব্যবস্থাপনা

পুরনো সাবওয়ে বগি পরিবর্তন এবং অতিবৃষ্টি ও বন্যার ক্ষতি মোকাবিলায় পানি নিষ্কাশনব্যবস্থা ও পাম্প স্টেশন নির্মাণ এবং সম্প্রসারণে অর্থ বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া গ্যাংনাম এলাকায় গভীর রাতে চলাচলকারী স্বয়ংক্রিয় ট্যাক্সির সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ১৯টি করার পরিকল্পনা রয়েছে।

বিয়ে ও পরিবারে সহায়তা

বিবাহিত জীবন, সন্তান জন্মদান ও শিশুপালনে সহায়তার জন্য ৭৬ দশমিক ৩ বিলিয়ন ওন বরাদ্দ রাখা হয়েছে। বয়স্ক, অন্তঃসত্ত্বা ও বন্ধ্যাত্বের চিকিৎসায় সরকারি অনুদানও আগের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

সিউল সরকারের কর্মকর্তা লি দং-রিউল জানিয়েছেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের সুফল যেন প্রত্যেক নাগরিকের দৈনন্দিন জীবনে পৌঁছায়, সে লক্ষ্যেই দ্বিতীয় সম্পূরক বাজেট প্রস্তাব করা হয়েছে।

দক্ষিণ কোরিয়াবাজেটএআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন