Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি

পর্যটন খাতকে জিডিপিতে ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
পর্যটন খাতকে জিডিপিতে ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে সপ্তাহব্যাপী উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

দিবসটি উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত শোভাযাত্রা, সাইকেল র‍্যালি, মতবিনিময় সভা, প্রদর্শনী ও সেমিনারসহ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। পাশাপাশি পর্যটন খাতে টেকসই উন্নয়নের স্বীকৃতিস্বরূপ এবারই প্রথম ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’।

গতকাল শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী।

তিনি বলেছেন, বিদেশি পর্যটক বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ের প্রভাবশালী ব্লগার ও সাংবাদিকদের যুক্ত করে বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় হবে। এ ছাড়া পর্যটকদের কাছে আতিথেয়তার ঐতিহ্য বাস্তবে তুলে ধরতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার বলেছেন, পর্যটন খাতকে অর্থনীতির মূলধারার সঙ্গে শক্তভাবে যুক্ত করে জিডিপিতে এর অবদান বর্তমান ২-৩ শতাংশ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য স্যাটেলাইট অ্যাকাউন্ট তৈরির কাজ চলছে, যার তথ্যের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে পর্যটন মাস্টারপ্ল্যান হালনাগাদ সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ ২৭ সেপ্টেম্বর সকালে পর্যটন ভবন প্রাঙ্গণ থেকে বিশ্ব পর্যটন দিবসের বর্ণিল শোভাযাত্রা ও সুবিধাবঞ্চিত শিশুদের সিটি ট্যুর উদ্বোধন করবেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

আগামী ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। সেখানে ১২টি থিমেটিক স্টলে দেশের ঐতিহ্য, জিআই পণ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন গন্তব্যের অভিজ্ঞতা ও টাইম ট্রাভেল প্রদর্শিত হবে। এদিনই প্রথমবারের মতো ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ তুলে দেওয়া হবে।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান প্রমুখ।

এতে সভাপতিত্ব করবেন সচিব ফাহমিদা আখতার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থনীতিবাজেটঅর্থবছর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর