Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

বাজেট ফোনে নতুন চমক

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৫২
বাজেট ফোনে নতুন চমক

বৈশ্বিক নানা কারণে বেড়েছে স্মার্টফোনসহ সব ইলেকট্রনিক গ্যাজেটের দাম। তবে এর মধ্যেও সস্তায় ভালো ফোন বাজারে আসছে। যার মধ্যে রয়েছে রিয়েলমির নতুন একটি ফোন। লিখেছেন ইমরানুর রহমান

স্মার্টফোন বাজারের গতিপ্রকৃতি ও দীর্ঘস্থায়ী ব্যাটারির ধারণাকে সম্পূর্ণ বদলে দিতে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের বহুল প্রতীক্ষিত সি-সিরিজের নতুন ডিভাইস রিয়েলমি সি১০০এক্স আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে। সারা দিন স্মার্টফোন সচল রাখা ব্যবহারকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সে ক্ষেত্রে এই ফোনের বিশাল আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি একটি চমৎকার সমাধান নিয়ে এসেছে। রিয়েলমির নিজস্ব ল্যাব টেস্টের তথ্য অনুযায়ী, এই ডিভাইস একবার পূর্ণ চার্জে যে ব্যাকআপ দিতে সক্ষম, তা ব্যবহারকারীদের বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেয়।

রিয়েলমির দাবি অনুযায়ী, দৈনন্দিন ব্যবহারের দিক থেকে এই ব্যাটারির পারফরম্যান্স রীতিমতো তাক লাগানোর মতো; যেখানে ভয়েস কলের ক্ষেত্রে একটানা সর্বোচ্চ ৬০ ঘণ্টা, ইউটিউব স্ট্রিমিংয়ে প্রায় ২১ ঘণ্টা, সোশ্যাল মিডিয়া ও চ্যাটিংয়ে প্রায় ২৭ ঘণ্টা এবং জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার টানা ১৩ ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে খেলা সম্ভব। এ ছাড়া স্ট্যান্ডবাই মোডে ফোনটি প্রায় ৮০৯ ঘণ্টা পর্যন্ত সচল থাকতে পারে, যা যেকোনো সাধারণ ব্যবহারকারীর চিন্তারও বাইরে। এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং অন্যান্য ডিভাইস চার্জ করার সুবিধার জন্য রিভার্স চার্জিং ফিচার। সবচেয়ে বড় স্বস্তির বিষয়, রিয়েলমি এই ডিভাইসে সাত বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করেছে, যার ফলে দীর্ঘ সময় ব্যবহারেও ব্যাটারির কার্যক্ষমতা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে।

সি-সিরিজের ফোনগুলো মূলত দীর্ঘস্থায়ী ব্যাটারি দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত

ডিভাইসটিতে বিনোদন ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার ওপরও জোর দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির বড় এইচডি+ ডিসপ্লে এবং স্ক্রিনটিকে আরও স্মুথ ও প্রাণবন্ত করতে ১২০ হার্জ রিফ্রেশ রেট, যা সাধারণত একটু প্রিমিয়াম রেঞ্জের ফোনে দেখা যায়। স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ দশমিক ৪ শতাংশ হওয়ায় এর ডিসপ্লে বেশ বড় ও ছিমছাম মনে হয় এবং চোখের সুরক্ষার জন্য এতে ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। অডিও অভিজ্ঞতার কথা বলতে গেলে এতে ব্যবহার করা হয়েছে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড প্রযুক্তি। ফলে এক্সটার্নাল স্পিকার ছাড়াই চমৎকার ও লাউড সাউন্ড পাওয়া যাবে, যা গান শোনা, মুভি দেখা কিংবা গেমিংয়ের অভিজ্ঞতাকে বহু গুণ বাড়িয়ে দেবে।

দৈনন্দিন ব্যবহারের নানা প্রতিকূলতা থেকে ফোনটি সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হয়েছে আর্মরশেল প্রটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং। ফলে হঠাৎ পানির ঝাপটা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা ধুলোবালি থেকে ডিভাইসটি সম্পূর্ণ নিরাপদ থাকে। ফটোগ্রাফির দিক দিয়ে রিয়েলমি সি১০০এক্স-এ রয়েছে একটি পরিষ্কার ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর আধুনিক এআই ফিচারে যুক্ত হওয়ার কারণে এর ক্যামেরায় তোলা ছবিগুলোয় পর্যাপ্ত ডিটেইল ও ডেপথ পাওয়া যায়। বর্তমান যুগের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এতে রাখা হয়েছে ফ্যান-ফেভারিট ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফোনের বডিতে ব্যবহার করা হয়েছে স্টাইলিশ ও ফ্ল্যাগশিপ অনুপ্রাণিত রাউন্ডেড কর্নার ডিজাইন।

রিয়েলমি সি১০০এক্স বাজারে গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস নামে দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে, যার মধ্যে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২১ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা। উভয় ফোনেই অতিরিক্ত ডায়নামিক র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে।

২০১৮ সালের ৪ মে অপোর সাবেক ভাইস প্রেসিডেন্ট স্কাই লি মূল কোম্পানি ‘বিবিকে ইলেকট্রনিকস’-এর অধীনে একটি স্বাধীন সাব-ব্র্যান্ড হিসেবে রিয়েলমি প্রতিষ্ঠা করেন এবং অল্প সময়ের মধ্যেই ‘ডেয়ার টু লিপ’ স্লোগান নিয়ে বৈশ্বিক বাজারে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করে।

রিয়েলমি ফোনের অন্যতম বড় ইউজার অ্যাট্রাকশন হলো এর আধুনিক ও ট্রেন্ডি ডিজাইন, যার কারণে তরুণ প্রজন্মের পছন্দকে প্রাধান্য দিয়ে তারা আকর্ষণীয় রঙের গ্রেডিয়েশন, গ্লাস ব্যাক প্যানেল ও স্লিম বডি ব্যবহার করে থাকে এবং নাওটো ফুকাসাওয়া বা কোকা-কোলা ও অ্যানিমে সিরিজের সঙ্গে যৌথভাবে কোলাবরেশনে তৈরি ‘মাস্টার এডিশন’ বা স্পেশাল এডিশন ফোনগুলো প্রযুক্তিপ্রেমীর মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ভোক্তাদের চাহিদা ও বাজেটের কথা মাথায় রেখে রিয়েলমি বিভিন্ন ক্যাটাগরিতে তাদের স্মার্টফোন বাজারজাত করে। যার মধ্যে সি সিরিজ সাধারণ ব্যবহারকারীদের জন্য চমৎকার ব্যাটারি ব্যাকআপ ও প্রয়োজনীয় পারফরম্যান্স প্রদানকারী একটি অত্যন্ত জনপ্রিয় সাশ্রয়ী বাজেট সিরিজ। নোট সিরিজ সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার ও স্ট্যান্ডার্ড পারফরম্যান্স পাওয়ার জন্য বেশ পরিচিত। নাম্বার সিরিজ হলো মাঝারি বাজেটের এমন কিছু ফোন, যেখানে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা ও চমৎকার ডিজাইন পাওয়া যায় এবং এটি তরুণদের প্রথম পছন্দ। আর জিটি সিরিজ বিশেষভাবে তৈরি করা হয়েছে আলট্রা-ফাস্ট পারফরম্যান্স ও হাই-এন্ড গেমিং পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে ভারী গেমিং— সব ক্ষেত্রেই ব্যবহারকারীদের স্মুথ অভিজ্ঞতা দিতে এসব ফোনে ব্যবহার করা হয় শক্তিশালী প্রসেসর, আধুনিক প্রযুক্তির হাই-রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং দ্রুতগতির ফাস্ট চার্জিং প্রযুক্তি।

সি১০০এক্স আসার ফলে তাদের সি-সিরিজের লাইনআপ আরও শক্তিশালী হলো। কারণ, সি-সিরিজের ফোনগুলো মূলত দীর্ঘস্থায়ী ব্যাটারি, দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত হলেও সি১০০এক্স সেটিকে এক লাফে আট হাজার মিলিঅ্যাম্পিয়ারে উন্নীত করে একটি নতুন রেকর্ড গড়ল। এই সিরিজের অন্যান্য বাজেট ফোন সাধারণ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়। এ ছাড়া নারজো সিরিজের ফোনগুলো একটু গেমিং ফোকাসড ও পারফরম্যান্সভিত্তিক হয়ে থাকে এবং নাম্বার সিরিজটি চমৎকার ক্যামেরা, ফাস্ট চার্জিং ও স্টাইলিশ ডিজাইনের জন্য বিশেষভাবে পরিচিত।

বাজার বিশ্লেষকদের মতে, রিয়েলমির মতো ব্র্যান্ডের কারণেই এখন প্রিমিয়াম প্রযুক্তির ছোঁয়া সাধারণ মানুষের নাগালে চলে এসেছে এবং অতিরিক্ত অর্থ ব্যয় না করেই চমৎকার সব ফিচারের অভিজ্ঞতা লাভ করা সম্ভব হচ্ছে।

বাজেটস্মার্টফোনব্যাটারিটাইটানপারফরম্যান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে