Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বাংলাদেশের বাজেটের চেয়ে বেশি মুনাফা সৌদি আরামকোর

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৩
বাংলাদেশের বাজেটের চেয়ে বেশি মুনাফা সৌদি আরামকোর

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অথচ সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এক বছরেই নিট মুনাফা করেছে ১১ লাখ ৫৫ হাজার ৬৯৩ কোটি টাকা। অর্থাৎ কোম্পানির এক বছরের মুনাফাই বাংলাদেশের জাতীয় বাজেটের চেয়ে প্রায় ২ লাখ ১৮ হাজার কোটি টাকা বেশি।

শুধু তাই নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন (মার্কেট ক্যাপিটালাইজেশন) ৬ লাখ ৯৮ হাজার ২৯ কোটি টাকা। এর বিপরীতে সৌদি আরামকোর এক বছরের মুনাফা প্রায় দ্বিগুণ।

সৌদি আরামকোর ২০২৫ সালের সমন্বিত (কনসোলিডেটেড) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, একটি দেশের অর্থনীতিতে শেয়ারবাজারের আকার ও ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নত দেশগুলোর অর্থনীতিতে পুঁজিবাজার বড় ভূমিকা রাখলেও বাংলাদেশের শেয়ারবাজার এখনো তুলনামূলকভাবে ছোট। সৌদি আরামকোর মতো একটি কোম্পানির মুনাফার সঙ্গে বাংলাদেশের পুরো শেয়ারবাজারের মূলধনের তুলনা করলেই এর চিত্র স্পষ্ট হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার খুবই ছোট। এর মধ্যে লেনদেনের পরিমাণ আরও কম। আমাদের শেয়ারবাজার এখনো প্রাথমিক বা বিকাশের শুরুর পর্যায়ে রয়েছে। অনেক সুযোগ থাকা সত্ত্বেও বাজারটি বিকশিত হচ্ছে না। এর বড় কারণ সুশাসনের অভাব। বিশ্ব শেয়ারবাজারের মাধ্যমে এগিয়ে গেলেও আমরা তা পারিনি।’

সৌদি আরবের ধাহরানে প্রধান কার্যালয়ভিত্তিক সৌদি আরামকো হাইড্রোকার্বন সম্পদের অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন ও বিপণন কার্যক্রম পরিচালনা করে। ১৯৮৮ সালে রয়্যাল ডিক্রির মাধ্যমে কোম্পানিটি প্রতিষ্ঠিত হলেও এর যাত্রা শুরু হয় ১৯৩৩ সালে। ২০১৯ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় সৌদি আরামকো। আইপিওর অংশ হিসেবে সে সময় কোম্পানিটির একমাত্র মালিক সৌদি সরকার মোট ৩৪৫ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে, যা কোম্পানির মোট শেয়ার মূলধনের ১ দশমিক ৭৩ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে সৌদি আরামকোর নিট মুনাফা ছিল ১৯ লাখ ৯৩ হাজার ২১৭ কোটি টাকা। সেটিই ছিল কোম্পানিটির ইতিহাসের সর্বোচ্চ মুনাফা। ২০২৫ সালে সৌদি আরামকোর নিট মুনাফা নেমে আসে ১১ লাখ ৫৫ হাজার ৬৯৩ কোটি টাকায়। তিন বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৮ লাখ ৩৭ হাজার ৫২৪ কোটি টাকা বা প্রায় ৪২ শতাংশ। ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরামকোর মোট বিক্রয় আয় হয়েছে ৫১ লাখ ৪৫ হাজার ৮২৯ কোটি টাকা। এর মধ্যে অপরিশোধিত তেল বিক্রি থেকে এসেছে ২৩ লাখ ২৯ হাজার ৭৬৭ কোটি টাকা। পরিশোধিত জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্য থেকে আয় হয়েছে ২৫ লাখ ৬৪ হাজার ৩৫১ কোটি টাকা। এ ছাড়া এনজিএল থেকে ২ লাখ ১৪ হাজার ৮৫০ কোটি টাকা, অস্থায়ী ও চূড়ান্ত বিক্রয়মূল্যের পার্থক্যজনিত সমন্বয় থেকে ১ হাজার ৪১৯ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৩৫ হাজার ৪৪২ কোটি টাকা আয় করেছে কোম্পানিটি। বিক্রয়সংশ্লিষ্ট অন্যান্য আয় হয়েছে আরও ৩ লাখ ৬৯ হাজার ১৪৫ কোটি টাকা।

সৌদিআরামকোঅর্থবছরবাজেটমুনাফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক