Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাজেটে বিডার ৮০ শতাংশ প্রস্তাব গ্রহণ, বিনিয়োগ আনতে বড় সংস্কার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২০:৫৩
বাজেটে বিডার ৮০ শতাংশ প্রস্তাব গ্রহণ, বিনিয়োগ আনতে বড় সংস্কার

সংগৃহীত ছবি

২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উত্থাপিত অধিকাংশ নীতি, খাতভিত্তিক ও নিয়ন্ত্রণ শিথিলকরণ প্রস্তাব প্রতিফলিত হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রশাসনিক জটিলতা কমানো, দীর্ঘমেয়াদি কর স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই বাজেটে এসব বিনিয়োগবান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাজেট পর্যালোচনার সময় এসব তথ্য জানানো হয়। বিডা ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

ব্রিফিংয়ে জানানো হয়, বিডার পেশ করা ১৭টি খাতভিত্তিক ও নীতি সুপারিশের মধ্যে ১৪টি এবং ১৯টি নিয়ন্ত্রণ শিথিলকরণ প্রস্তাবের মধ্যে ১২টি বাজেটে সম্পূর্ণ বা আংশিকভাবে গৃহীত হয়েছে। বহু ধাপের আন্তঃসংস্থা আলোচনা ও কারিগরি পরামর্শের পরই এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।


আরও পড়ুন

কর্মসংস্থানে বিনিয়োগ ১৬ হাজার কোটি

০৬ আগস্ট ২০২৬



নতুন নীতি অনুযায়ী ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়াকে ব্যাপক সহজ করা হয়েছে। এখন থেকে সিঙ্গেল উইন্ডো সেবার মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমোদন না মিললে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে। পাশাপশি বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়ানো, লভ্যাংশ ও মূলধন প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুততর করা এবং কর বা ভ্যাটসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রাক-জমার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে।

রপ্তানিকে গতিশীল করতে শুল্কমুক্ত কাঁচামালে বাধ্যতামূলক ৩০ শতাংশ মূল্য সংযোজনের নিয়মটি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল, হস্তশিল্প ও প্রক্রিয়াজাতকরণসহ নতুন ১০টি খাতকে বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সহজ করতে ২০৩০–৩১ অর্থবছর পর্যন্ত ব্যক্তিগত আয়করের সীমা নির্দিষ্ট করা হয়েছে এবং ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, সৌরশক্তি ও ইভি খাতের মতো উদীয়মান শিল্পে দীর্ঘমেয়াদি কর ও ভ্যাট ছাড় বহাল রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাজেট সংস্কারের ওপর জোর দিয়ে বলেছেন, এই পদক্ষেপগুলো নীতি ধারাবাহিকতার বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে মূল সহায়ক ভূমিকা পালন করবে।


আরও পড়ুন

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত ‘ইনভেস্ট বাংলাদেশ বিল’ পাস

১৬ জুলাই ২০২৬



বিডার নির্বাহী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব বক্তব্য দেন। এতে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাসহ জেট্রো, ফিক্কি, অ্যামচেম ও বিজিএমইএর মতো শীর্ষ স্থানীয় বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘোষিত পদক্ষেপগুলো যেন মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে বিডা ও এনবিআর যৌথভাবে কাজ করে যাবে বলে আশ্বস্ত করা হয় সভায়।

বিডাবিডা চেয়ারম্যানবিনিয়োগবাজেটসংস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন