শুক্রবার কেপটাউনে প্রকাশ করা হলো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব থেকে আসা একটি দলের সঙ্গে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশারের অভিমত, গ্রুপটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য। পাশাপাশি ভ্রমণের ধকলটা একটু বেশিই পোহাতে হবে।
বিশ্বকাপ সূচি দেখে হাবিবুলের প্রথমেই যেটা মনে হয়েছে যে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে বাংলাদেশ, ‘অন্য গ্রুপের চেয়ে এই গ্রুপটা একটু কঠিন, শুরুতেই ইংল্যান্ড ত...