অ্যাকারম্যানের সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
দ্বিতীয় ওভারে মার্করামকে হারিয়ে চাপে পড়েছিল প্রোটিয়ারা। সেই চাপ তো সামাল দিয়েছেনই, মার্কাস অ্যাকারম্যান উল্টো চিন্তায় ফেলেছেন বাংলাদেশকেই। দুর্দান্ত এক সেঞ্চুরিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিচ্ছেন এই ওপেনার। তার সেঞ্চুরিতেই ২ উইকেটে ২২৩ রান তুলে বাংলাদেশের বিপক্ষে লড়ছে স্বাগতিকরা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন হামজা।
দ্বিতীয় উইকেটে অ্যাকারম্যান ও হামজা গড়েন ২০২ রানের বিশাল এক জুটি। এই জুটি ভাঙতে বাংলাদেশের লেগেছে ৪২ ওভার। এই জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান।
তিন অঙ্ক ছুঁতে পারতেন হামজাও। ৮৩ রান করা হামজা ফেরেন মুমিনুলের বলে।
হামজা ফিরলেও ক্রিজে টিকে আছেন ১১৮ রান করা অ্যাকারম্যান। তার সঙ্গী টেম্বা বাভুমা করেছেন ৫ রান। এখনো বাংলাদেশের চেয়ে ১৭৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।



