Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

হৃদয়কে টুপিখোলা অভিবাদন রাবাদার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬
শেয়ার করুন:
হৃদয়কে টুপিখোলা অভিবাদন রাবাদার

সময়টা এখন তাওহীদ হৃদয়ের। সর্বশেষ টেস্টেই খেলেছিলেন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৪২* রানের টেস্ট  ইনিংস। গতকাল জোহানেসবার্গে খেললেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটারের যৌথ সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস। ২০২২ সালে ডারবানে মাহমুদুল হাসানও করেছিলেন ঠিক ১৩৭।

এ বছরের সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সেই দক্ষিণ আফ্রিকায় গতকাল ১৩৭ করে গড়েছেন দারুণ কিছু রেকর্ডও।

প্রথম সাত ইনিংসে হৃদয়ের রান এখন ৫১৫। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১২ নম্বর ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই ৫০০ রানের মাইলফলক পেরোলেন হৃদয়। প্রথম সাত ইনিংসে সর্বাচ্চ ৬৭৩ রানের কীর্তি ভারতের বিনোদ কাম্বলির। হৃদয় আছেন যৌথভাবে সাত নম্বরে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিদ হাসান তামিম। তিনি প্রশংসায় ভাসালেন হৃদয়কে, ‘এটি ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লেগেছে ওর ইনিংস। ‘এ’ দলের হয়ে সাড়ে তিনশ করে অপরাজিত ছিল। ওর জন্য তাই অনেক আত্মবিশ্বাসের বিষয় ছিল। ও যেভাবে ব্যাট করছে গত কয়েক টেস্টে, সত্যিই অসাধারণ। আশা করি, ধারাবাহিকতা রাখবে এবং বাংলাদেশের হয়ে ভালো কিছু করবে ইনশাআল্লাহ। দিনের শেষ বলে তার আউটকে আমি বলব আনলাকি। টিমের জন্য যেটা করেছে, অবশ্যই কাজে লাগবে।’

প্রথম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাঁচবার ৫ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। সংবাদ সম্মেলনে তিনিও প্রশংসা করলেন হৃদয় ও বাংলাদেশি ব্যাটারদের, ‘১৩০ রানে তাদের ৫ উইকেট ছিল, সেখান থেকে ২০০ রানের জুটি গড়েছে। দারুণ ব্যাট করেছে তারা। কেউই এসব আশা করেনি। বেশ ভালোভাবে নিজেদের এপ্লাই করেছে তারা। এটাই ক্রিকেটের সৌন্দর্য। হৃদয় অনেক ভালো খেলেছে। আমরা অনেক কিছু চেষ্টা করে গেছি তার বিপক্ষে। তাকে টুপিখোলা অভিনন্দন।’

লিটন দাসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৬ রানের জুটি গড়েছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা যেকোনো জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে আগের সেরা ১৩৮ করেছিলেন জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রান ছিল এতদিন সর্বোচ্চ। সেটা পেছনে ফেলে হৃদয় ও তানজিদ গড়েছিলেন ৯৯ রানের জুটি।

জুটি নিয়ে তানজিদ হাসান বললেন, ‘আমাদের দুটি পার্টনারশিপ ভালো ছিল। সত্যিই অসাধারণ। কাল সকালের সেশন যতক্ষণ খেলতে পারব, তত ভালো। ব্যাট করলে রান অটো আসবে। যত লম্বা সময় ব্যাট করব আমাদের জন্য ভালো।’

অভিষেকে প্রথম বলে শূন্য রানে আউট হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। তবে তার পাশে দাঁড়ালেন তানজিদ, ‘এটা হতেই পারে। এটা ক্রিকেটের অংশ। যত বড় ক্রিকেটার আছে, তাদের অনেকেও অভিষেকে শূন্য রানে আউট হয়েছে। এখান থেকে সে কিংবদন্তি হবে ইনশাআল্লাহ।’

 

তাওহীদ হৃদয়দক্ষিণ আফ্রিকারাবাদা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে