হামজা-অ্যাকারম্যান জুটিতে লড়ছে আফ্রিকা
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
ইনিংসের দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামকে হারিয়েছিল তারা। শুরুর সেই ধাক্কা দারুণভাবেই কাটিয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের পর শতরানের জুটি গড়েছেন জুবায়ের হামজা ও মার্কাস অ্যাকারম্যান। দুজনের ১২৪ রানের জুটিতে এক উইকেট হারিয়ে চা বিরতির আগে ১২৯ রান তুলেছে স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনে দেখেশুনেই ব্যাটিং করছেন দুই ব্যাটার। অ্যাকারম্যান এরই মধ্যে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি, অপরাজিত আছেন ৬৯ রানে। এই ইনিংস খেলার পথে ১১টি চার মেরেছেন তিনি। অন্য প্রান্তে থাকা হামজার স্কোর ৪৮, চার মেরেছেন ৮টি। এই জুটি কিছুতেই ভাঙতে পারছে না বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এখনো প্রথম ইনিংসে ২৭১ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।



