সংখ্যায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট

ছবি: বিসিবি
৩২০
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে টেস্ট হারের নজির নেই। জয় এসেছে ১২টি, ড্র অন্য ৭ ম্যাচে।
৭
লিটনের টেস্ট সেঞ্চুরি ৮টি, এর ৭টি করেছেন উইকেটকিপার হিসেবে। বাংলাদেশের কিপার-ব্যাটার হিসেবে এটাই সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি। এতদিন ছয় সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডে পাশাপাশি ছিলেন মুশফিক ও লিটন।
২১
মুশফিকুর রহিম উইকেটকিপার হিসেবে ৬ সেঞ্চুরি করেছিলেন ১০৪ ইনিংসে। লিটন তাকে ছাড়িয়ে গেলেন ২১ ইনিংস কম খেলে।
৪
টেস্ট ইতিহাসে কিপার-ব্যাটার হিসেবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি এখন লিটনের। ১৭ সেঞ্চুরিতে সবার ওপরে অ্যাডাম গিলক্রিস্ট। ১২টি সেঞ্চুরি করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার, আর ৮টি করে সেঞ্চুরি আছে ঋষভ পন্ত ও লেস অ্যামিসের।
২০১৫
২০১৫ সালের জুনে লিটনের টেস্ট অভিষেকের পর থেকে কিপার-ব্যাটার হিসেবে তার চেয়ে বেশি সেঞ্চুরি কেবল ঋষভ পন্তের
৪০০
৪০০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০০ রানই টেস্টে বাংলাদেশের সেরা। আজ শেষ ৪ উইকেটে তারা যোগ করে ৭৩ রান।



