Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:২৭
শেয়ার করুন:
অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

সংগৃহীত ছবি

প্রথম ওয়ানডেতে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরির পর গাস অ্যাটকিনসনের বোলিং তোপে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে হারিয়েছে ইংলিশরা। অ্যাডিলেডে ৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৩ ওভারে ২২০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে বেন ডাকেটকে হারালেও বড় সংগ্রহ গড়তে সমস্যা হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় উইকেটে ব্যান্টন ও জো রুটের ১৩৭ রানের জুটি দলকে শক্ত ভিত এনে দেয়। ৯৯ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১২১ রান করেন ব্যান্টন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। রুটের ব্যাট থেকে আসে ৬২ রান।

এরপর জর্ডান কক্সও ঝোড়ো ৬৭ রানের ইনিংস খেলেন। শেষ দিকে উইল জ্যাকসের ৪০ বলে অপরাজিত ৫৪ এবং স্যাম কারান ও গাস অ্যাটকিনসনের কার্যকর অবদানে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৫ রান তোলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাভিয়ের বার্টলেট।

জবাবে শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। গাস অ্যাটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে স্বাগতিকদের টপ অর্ডার। পরে ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিন ৯৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রেনশ ৬৩ এবং গ্রিন ৬৪ রান করেন।

তবে এই জুটি ভাঙার পর আর ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। লিয়াম ডসন ও স্যাম কারানের বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে ২২০ রানে অলআউট হয় স্বাগতিকরা। ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের নায়ক অ্যাটকিনসন। ডসন ও কারান নেন দুটি করে উইকেট।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। পার্থে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছিল তারা। বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হোবার্টে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজটম ব্যান্টন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য