Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শাহজালাল মাজারে প্রথা ভেঙে গণনা, মিলল সাড়ে ১৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৮:৫২
শাহজালাল মাজারে প্রথা ভেঙে গণনা, মিলল সাড়ে ১৭ লাখ টাকা

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা গণনা চলছে প্রশাসনের তত্ত্বাবধানে। ছবি: আগামীর সময়

৭০০ বছরে এই প্রথম সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্স খোলা হলো প্রকাশ্যে। আজ সোমবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গণনা করা হয়েছে দানের অর্থ। গত ১৮ জুন সিলগালা করা তিনটি ডেগ ও নতুন স্থাপিত দানবাক্সে পাঁচদিনে জমা হয়েছে ১৭ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, জোহরের নামাজ শেষে বেলা প্রায় ২টার দিকে সিলগালা ডেগ ও দানবাক্স খোলা হয়। সবার সামনেই সেখান থেকে বস্তাভর্তি টাকা বের করে গণনার জন্য নেওয়া হয় নির্ধারিত স্থানে।

পুরো কার্যক্রমের তদারকিতে ছিলেন ‘মাজারকাণ্ডের জেরে’ সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গতকাল রবিবার সারওয়ার আলমকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয় মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে। গত বছরের আগস্টে পাথরকাণ্ডের পর সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

এই ১০ মাসে প্রশাসনিক বিতর্কে না জড়ালেও সম্প্রতি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনা সংস্কার করতে গিয়ে কোথাও আলোচিত কোথাও সমালোচিত হন এই কর্মকর্তা।

সিলেটের দুটি ঐতিহাসিক মাজারে প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থী আসেন। দান করেন নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদিপশু এবং বিভিন্ন সামগ্রী। জানা গেছে, দীর্ঘদিন ধরে দানের হিসাব, ব্যয় ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠলেও বিষয়টি কখনো কার্যকর প্রশাসনিক নজরদারির আওতায় আসেনি।

আরও পড়ুন

কিছু উদ্যোগ শেষ করা গেল না : ডিসি সারওয়ার

২২ জুন ২০২৬


গত ১২ জুন শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে যান সদ্য প্রত্যাহার হওয়া এই ডিসি। দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

এর কয়েক দিন পর মাজারে মানতের টাকা সংগ্রহের জন্য ব্যবহৃত তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন। স্থাপন করা হয় নতুন দানবাক্স। ওই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানিয়েছিলেন, এখন থেকে ভক্তদের দেওয়া সব ধরনের দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে। দানবাক্সগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হয় আনসার সদস্যও।

তবে প্রশাসনের এই উদ্যোগের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় মাজারের খাদেমদের একটি পক্ষ। দান ব্যবস্থাপনায় প্রশাসনের হস্তক্ষেপের সমালোচনা করে প্রচলিত ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন তারা।

এই বিরোধিতার মধ্যেই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলো। প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ না করা হলেও এর পেছনে মাজারকাণ্ড বলেই পোক্ত ধারণা সংশ্লিষ্টদের।

সিলেটশাহজালাল মাজারডিসি সারওয়ারজেলা প্রশাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর