দেশের অন্যতম আকর্ষণীয় স্থান বান্দরবান। নগর জীবনের একঘেয়েমি কাটাতে পাহাড়, বন, নদী, ঝরনা ও মেঘের অপূর্ব মিতালির দৃশ্য দেখতে ভ্রমণপিপাসুরা ছুটে যান পার্বত্য এ জেলায়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোয় বিনামূল্যে প্রবেশ করা যাবে। জেলা প্রশাসন গতকাল শনিবার বিকালে এ ঘোষণা দেয়।
এতে বলা হয়, বান্দরবান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক এবং চিম্বুক পর্যটনকেন্দ্র পরিচালিত হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (আজ) সারা দিন এসব কেন্দ্রে যে কে...