Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়ার ডিসি-এসিল্যান্ডের নামে আদালত অবমাননার মামলা

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮:০৩
বগুড়ার ডিসি-এসিল্যান্ডের নামে আদালত অবমাননার মামলা

ছবি: আগামীর সময়

বগুড়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নন্দীগ্রামের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে হয়েছে আদালত অবমাননার মামলা। পুকুরের জায়গাকে সরকারি দাবি করার অভিযোগ তোলা হয়েছে তাতে। আগামী ২৪ মে হাজির হয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর নির্দেশ দেন যুগ্ম জেলা জজ আদালত-২-এর বিচারক শামিমা খাতুন।

মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান। মামলাটি হয়েছে গত ২৯ এপ্রিল। বাদী মনছের আলী সরদার। আর ঘটনা নন্দীগ্রামের কোষাশ এলাকার বিষলাল পুকুর ঘিরে। বাদীর অভিযোগ, আদালতের অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকার পরেও জেলা প্রশাসনের কর্মকর্তারা পুকুরপাড়ে সাইন বোর্ড লাগিয়েছেন।

এজাহারে বলা হয়েছে, কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একরের পুকুরটি দীর্ঘদিন ভোগদখল করছে বাদীপক্ষ। তারা হলেন- মনছের আলী সরদার, মোবারক হোসেন, মোসলেম উদ্দিন, মমতাজ বেগম, মোমেনা খাতুন, মাবিয়া খাতুন, ছলিম উদ্দিন, আব্দুল আজিজ, মো. বায়েজিদ ও মো. ওয়াজেদ। সেখানে তাদের বসতঘর আছে। ওই পুকুরে মাছ চাষ করেন তারা।

তবে রেকর্ড সংশোধনের সময় জমিটি ১/১ খতিয়ানের (সরকারি মালিকানাধীন কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় থাকা জমি) অন্তর্ভুক্ত হয়। এ ঘটনায় ২০২০ সালে জেলা প্রশাসকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে যৌথ মামলা করেন মনছের আলী সরদারসহ ১০ জন। যুগ্ম জেলা জজ-২ আদালত ২০২১ সালের ৯ মে ওই সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। তারপরও চলতি বছরের ২৭ এপ্রিল সরকারি সম্পত্তি দাবি করে পুকুরপাড়ে সাইন বোর্ড দেন বিবাদীরা।

দুইদিন পর আদালত অবমাননার মামলা করে বাদীপক্ষ। অভিযোগ আমলে নিয়ে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন বিচারক। তাতে বলা হয়েছে, ‘আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে দরখাস্তের বিরুদ্ধে কারণ দর্শাবেন। অন্যথায় একতরফা শুনানি ও বিচার হবে।’

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের ভাষ্য, ‘বিষলাল পুকুরটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হওয়ায় সেখানে সরকারি তফসিলের ঘোষণাপত্রের সাইন বোর্ড দেওয়া হয়। এ রকম সাইন বোর্ড আগেও ছিল। এই পুকুর নিয়ে আগে থেকে একটা মামলা চলমান। যেটা আমরা জানতাম না। পরে তফসিল সাইন বোর্ড দেওয়ার সময় বিষয়টি জানতে পারি।’

‘এখন নতুন করে যে মামলা হয়েছে, সেটির জন্য আদালতে জবাব দেব আমরা। আগের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আদালত যার পক্ষে রায় দেবেন, তিনিই সম্পত্তির মালিকানা পাবেন’- যোগ করেন তিনি।

বগুড়াজেলা প্রশাসনজমির বিরোধমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর