Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দিল জেলা প্রশাসন

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:৫১
ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দিল জেলা প্রশাসন

ছবি: আগামীর সময়

জামালপুরে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের ঝরে পড়া শিশুরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় বিভিন্ন কাজে যুক্ত থাকে। কেউ বাদাম বিক্রি করে, কেউ চা বিক্রি করে পরিবারকে সহযোগিতা করে। আর্থিক সংকটের কারণে অনেকেরই স্কুল ড্রেস কেনার সামর্থ্য ছিল না। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ত। তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত বাড়ি বাড়ি যেতে হতো।

সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ৭৯ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

স্কুল ড্রেস পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির বললেন, ‘এতদিন ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছি। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব।’

একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা জানালেন, আমরা স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি। আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বেড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বললেন, কিছুদিন আগে জেলা প্রশাসক বিদ্যালয়ের ওয়াশরুম উদ্বোধনে এসে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা এবং পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানালেন, আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামালপুরজেলা প্রশাসনশিক্ষার্থীস্কুল ড্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়