Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে হোটেলে হামলা-ভাঙচুর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৩২
চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে হোটেলে হামলা-ভাঙচুর

ছবিঃ আগামীর সময়

চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার সকাল ৯টার দিকে হোটেল জোনাকি-২ নামের ব্যবসা-প্রতিষ্ঠানটিতে হামলা হয়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ঘটনাটি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকার। ভুক্তভোগী হোটেল মালিক মো. আব্দুল মতিন ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌদ্দগ্রাম থানায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘোলপাশা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মফিজুর রহমানের দুই ছেলে ব্যবসায়ী আব্দুল মতিন ও নূরুর সাফা। তারা লালারপুল এলাকায় পারিবারিক জমিতে একটি সেমিপাকা হোটেল করে খাবার ব্যবসা চালু করেন। বিভিন্ন সময়ে একই ইউনিয়নের বসুন্ডাবাড়ী এলাকার মৃত আছলাম মিয়ার ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম, দেলোয়ার হোসেন দুলাল, বিল্লাল হোসেন, মো. বাবুল, একই বাড়ির মো. বাবুলের ছেলে মো. মাসুম ও মো. টুটুলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের কাছে চাঁদা চাইছিলেন।

চাঁদা দিতে রাজি না হওয়ায় রবিবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী হোটেলে হামলা চালায় একই এলাকার কোরবান আলীর ছেলেসহ অভিযুক্তরা। এ সময় হামলাকারীরা হোটেলের দেয়াল, ওপরের টিন, দরজা, কাচের জানালা, আসবাবপত্র ভাঙচুর করে। নষ্ট করে খাবার। হোটেলের ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করে। লুট করে নগদ ৭০ হাজার টাকা।

এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং কোনো মামলা না করার জন্য হুমকি দেয়।

অভিযুক্ত বিল্লাল হোসেন বলছিলেন, ‘হোটেলটি আমাদের জায়গায়। এটি নিয়ে আদালতে উভয়পক্ষের মামলা চলছে। কে বা কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

অপরদিকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ‘মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদাবাজিচৌদ্দগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!