Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এনসিপির গাড়িবহরে হামলা, ছাত্রদল সভাপতিসহ ১০০ জনের নামে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ২১:১৮
এনসিপির গাড়িবহরে হামলা, ছাত্রদল সভাপতিসহ ১০০ জনের নামে মামলা

মামলার অভিযোগ নিয়ে পুলিশ ফাঁড়িতে এনসিপি নেতারা

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে।

বুধবার রাতে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের কাছে এজাহার জমা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মামলার বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।

এজাহারে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে সমাবেশ করতে যাওয়ার পথে মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্তে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করলে ঘটনাস্থলের পাশের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে তাদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ সুপার তারেক মাহমুদ। 

আরও পড়ুন

৫ ঘণ্টা পর মামলার অভিযোগ নিয়ে পুলিশ ক্যাম্পে এনসিপি নেতারা

২৯ জুলাই ২০২৬


এজাহার জমা দেওয়ার পর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বললেন, ‘রাতের মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা হয়, তাহলে আমরা ধরে নেব দেশে অন্তত কিছুটা হলেও আইনের শাসন রয়েছে। আর যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা ধরে নেব এটি একটি মাফিয়া সরকার।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এ সময় তারা সোনালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে পৌঁছে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য ও হুইপ জি কে গউছের অনুসারী এবং ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করায় এ হামলা হয়েছে। এতে একজন কর্মীর একটি চোখ নষ্ট হয়েছে, জেলা এনসিপির নেতা মাহবুবুল বারী চৌধুরী মুবিনের হাত ভেঙেছে এবং তিনি নিজেও আঙুলে আঘাত পেয়েছেন।

হামলার পর বুধবার মৌলভীবাজারের নির্ধারিত দুটি পদযাত্রা স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। এতে কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। 

আরও পড়ুন

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

২৯ জুলাই ২০২৬


অন্যদিকে, তারেক রহমানকে নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জেলা ছাত্রদল, যুবদল ও পৌর বিএনপি। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ এবং সদস্য সচিব শফিকুর রহমান সিতু সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন। একই ধরনের কর্মসূচি দেয় পৌর বিএনপিও। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায়।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

বুধবার সকাল থেকেই টাউন হল, জেলা প্রশাসকের কার্যালয়, সদর মডেল থানা, আদালত এলাকা, টাউন হল রোড, চৌধুরীবাজার, কালীবাড়ি রোড, রাজনগর ও শায়েস্তানগরসহ গুরুত্বপূর্ণ এলাকায় শতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এ পরিস্থিতিতে বিকেলে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অর্ধশতাধিক নেতাকর্মী মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে দুই জেলার মধ্যবর্তী সাতগাঁও এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়।

আরও পড়ুন

১৪৪ ধারার আড়ালে হামলাকারীদের পালানোর সুযোগ দেওয়া হচ্ছে : নাহিদ

২৯ জুলাই ২০২৬

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন নেতাকে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

একপর্যায়ে ভারী বৃষ্টির মধ্যেই সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন পুলিশ বিএনপির হয়ে কাজ করছে।

এদিকে, হামলায় আহতদের মধ্যে জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন হাত ভাঙা অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চোখে গুরুতর আঘাত পাওয়া কর্মী আলিফ আহমেদকে সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এনসিপিহবিগঞ্জহামলামামলাছাত্রদল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    বেসরকারি হাসপাতালে শিশুসহ দুই মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

    ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:০৩

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    গুলি নয়, পাশের দুই দেশের মাদক হত্যা করছে মানুষকে

    ৩০ জুলাই ২০২৬, ০২:১২

    বক্স অফিস

    বক্স অফিস

    ৩০ জুলাই ২০২৬, ০১:২১

    পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

    পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

    ৩০ জুলাই ২০২৬, ০২:৩৬

    ভয়ই পরিণত হয়েছিল তীব্র ভালো লাগায়

    ভয়ই পরিণত হয়েছিল তীব্র ভালো লাগায়

    ৩০ জুলাই ২০২৬, ০১:২১

    অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে আরএকে সিরামিকস

    অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারে আরএকে সিরামিকস

    ৩০ জুলাই ২০২৬, ০১:২২

    ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    ৩০ জুলাই ২০২৬, ০২:৩৪

    টপ চার্ট

    টপ চার্ট

    ৩০ জুলাই ২০২৬, ০১:২৩

    বাড়ছে যুক্তরাষ্ট্র-চীনের এআই প্রতিযোগিতা

    বাড়ছে যুক্তরাষ্ট্র-চীনের এআই প্রতিযোগিতা

    ৩০ জুলাই ২০২৬, ০১:২৪

    ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

    ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

    ৩০ জুলাই ২০২৬, ০১:২৪

    advertiseadvertise