Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাঁচা মরিচের ঝালে নাকাল কেন্দুয়াবাসী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১
কাঁচা মরিচের ঝালে নাকাল কেন্দুয়াবাসী

কেন্দুয়া বাজারে কাঁচামরিচের দাম ২৬০ থেকে ২৮০ টাকা। ছবি: আগামীর সময়

টানা বৃষ্টি ও সরবরাহ সংকটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাঁচা বাজারে বেড়েছে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম। অতিবৃষ্টিতে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। এতে কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অনেকটা বেড়েছে। পাশাপাশি অন্যান্য সবজির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

গতকাল রবিবার বিকালে কেন্দুয়া বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে নতুন (কচি) কাঁচা মরিচ প্রতি কেজি ২৬০-২৮০ টাকায় এবং পুরনো (বুড়ো) কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মাত্র তিন দিন আগেও নতুন কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকা কেজি। এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১৪০ টাকায়। টানা বৃষ্টি ও বন্যার কারণে ক্ষেত থেকে মরিচ ও অন্যান্য সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। আবার পানিতে কাঁচা মরিচ দ্রুত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে সবজির বাজারেও।

বর্তমানে প্রতি কেজি বেগুন ৮০-১০০, ধুন্দুল ৯০, করলা ১০০, ঢেঁড়স ৮০, পটোল ৭০, শসা ৭৫, টমেটো ১১০, শিম ২৫০, কাঁকরোল ১০০, ঝিঙা ৯০, চিচিঙ্গা ৮০ এবং পেঁপে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি মিষ্টিকুমড়া ৫০, চালকুমড়া ৬০, লাউ ৭০ এবং কাঁচাকলা প্রতি হালি ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।


আরও পড়ুন

কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

২৭ জুলাই ২০২৬

সবজি বিক্রেতা স্বপন মিয়া বলেছেন, ‘মরিচের বাগানে পানি উঠলে বা টানা বৃষ্টি হলে ফসল রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক মরিচ পচে গেছে। যে পরিমাণ মরিচ পাওয়া যাচ্ছে, তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এ কারণে দাম বেড়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে কয়েক দিনের মধ্যে দাম কমে আসতে পারে।’



তিনি জানিয়েছেন, এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর কয়েক দিন আগে বিক্রি হয়েছে ১০০ টাকায়। দুই-তিন দিন আগে দাম ওঠে ২০০ টাকায়। এখন বিক্রি করতে হচ্ছে ২৬০ টাকা কেজিতে। শুধু মরিচ নয়, টানা বৃষ্টির কারণে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।

ক্রেতা রেজাউল করিম বলেছেন, ‘গত দুই-তিন দিনেই মরিচের বাজারের চিত্র পাল্টে গেছে। কয়েক দিন আগে ২০০ টাকা কেজি দরে মরিচ কিনেছেন। এখন একই মরিচ ২৬০ টাকা কেজি। তার মতে, বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু এত বেশি বৃদ্ধি অস্বাভাবিক।’

আরেক ক্রেতা সোহেল আহমেদ বলেছেন, ‘কিছুদিন আগেও কাঁচা মরিচ ১০০-১৫০ টাকা কেজিতে পাওয়া যেত। এখন ২৬০-২৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।’

তিনি জানালেন, কাঁচা মরিচের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এত বেশি হলে মাছ, মাংস ও মুরগি কেনাও সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে।

কাঁচামরিচসবজিবাজারকেন্দুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ