Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনের জহুরুলের জালে ২০ কেজির কোরাল, বিক্রি ৩৬ হাজারে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯
সুন্দরবনের জহুরুলের জালে ২০ কেজির কোরাল, বিক্রি ৩৬ হাজারে

আজ সকালে বাগেরহাটের ভোলা নদীতে জাল ফেলার পর প্রথম টানেই উঠে আসে মাছটি। ছবি: আগামীর সময়

বাগেরহাটের জহুরুল পহলান নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ।

আজ সোমবার সকালে সুন্দরবনের ভোলা নদীতে জাল ফেলার পর প্রথম টানেই উঠে আসে মাছটি।

পরে সকাল ১০টার দিকে শরণখোলা বাজারের মৎস্য আড়ৎদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় কিনে নেন মাছটি। যার প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা করে।

তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত এক মাসের মধ্যে সুন্দরবনের জেলেদের জালে ধরা পড়া এটিই সবচেয়ে বড় মাছ বলে জানিয়েছে বন বিভাগ ও মৎস্য ব্যবসায়ীরা।

শরণখোলা গ্রামের বাসিন্দা জহুরুল জানান, বন বিভাগের শরণখোলা স্টেশন থেকে পাস নিয়ে ভোলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। নদীতে জাল ফেলার কিছু সময় পরই জালের ভাসনা ও রশিতে অস্বাভাবিক টান লক্ষ্য করেন। এ সময় দ্রুত জাল টানার পর বিশাল কোরাল মাছটি উঠে আসে।

আরও পড়ুন

রঙিন মাছে রঙিন রাহাতের জীবন

২৫ সেপ্টেম্বর ২০২৬

জেলে জহুরুল জানিয়েছেন, মাছটি পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌকা চালিয়ে ঘাটে ফিরে আসেন তিনি। পরে নিলামের মাধ্যমে কোরালটি বিক্রি করেন তিনি। মাছ বিক্রির টাকা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ক্রেতা শাহাদাত মুন্সী বললেন, ‘গত এক মাসে সুন্দরবন থেকে কোরাল বা অন্যান্য যত মাছ এসেছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড় মাছ। বড় সাইজের কোরাল সবসময় পাওয়া যায় না। বড় মাছের চাহিদা বেশি থাকায় দামও বেশি। কেজিতে দু-তিনশ টাকা লাভে বিক্রি করতে পারব বলে আশা করছি।’

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি শুনেছি। সুন্দরবনে প্রায়ই শোনা যায় বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ার খবর। তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। আবার এসব মাছ ধরা পড়ছে জেলেদের জাল ও বড়সিতে। এতে লাভবান হচ্ছেন জেলে ও মহাজনরা। 

মাছসুন্দরবনবাগেরহাটকোরাল মাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের