কক্সবাজারে খায়রুল আমিন (২৮) নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ সোমবার ভোরে মহেশখালী চ্যানেলে ধরা পড়ে মাছটি। পরে সকালে মাছটি বাজারে নিয়ে এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।স্থানীয় জেলে ও এলাকাবাসী জানালেন, ছোট মহেশখালী ইউনিয়নের জেলে খায়রুল আমিন দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। আশপাশের জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়লেও এতদিন তার জালে ধরা পড়েনি। কিন্তু বড় মাছ পাওয়ার আশা ছাড়েননি খায়রুল।স্থানীয় জেলেরা আরও জানালেন, গতকাল রবি...