বাগেরহাট ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহুল
বাগেরহাট প্রতিনিধি

সংগৃহীত ছবি
বাগেরহাট জেলা ছাত্রদল দীর্ঘ আট বছর পর পেল নতুন কমিটি। নতুন সভাপতি হলেন মোল্লা আতিকুর রহমান রাসেল, নিয়ামুল কবির রাহুল হলেন সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
গতকাল মঙ্গলবার এ কমিটির অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
দীর্ঘ সময় ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের।
নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে সংগঠন নতুনভাবে ঘুরে দাঁড়াবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা তাদের।




