Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অপহরণ ও চাঁদাবাজির মামলা, যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ কারাগারে ৫

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৯:১১
অপহরণ ও চাঁদাবাজির মামলা, যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ কারাগারে ৫

গ্রেপ্তাররা— সংগৃহীত

দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় নেতা আরিফ মুনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী।

পুলিশ জানায়, গত রবিবার রাতে আবদুস সামাদের ছেলে মো. মামুন (৩৬) তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পরে সোমবার রাতে তিনি এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আরিফ মুন, তার অনুসারী যুবশক্তির নেতা হাসিন ইসরাক (২২), আজমীর হোসেন ওরফে প্রেম (২২), বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকার সাজিদুল মিনহাজ (২৯) এবং সদর উপজেলার চাতরাপাড়া এলাকার মো. হৃদয় (২২)।

অভিযোগের ভিত্তিতে ঘটনার এক দিন পর সোমবার বিকালে শহরের গোর-এ-শহীদ বড় মাঠ থেকে আবদুস সামাদকে উদ্ধার করে পুলিশ। এ সময় আরিফ, হাসিন ও আজমীরকে আটক করা হয়। পরে তাদের থানায় নেওয়া হলে এনসিপি ও যুবশক্তির অন্য নেতাকর্মীরা তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কোতোয়ালি থানার কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। ওই সময় সাজিদুল মিনহাজ ও মো. হৃদয়কেও আটক করে পুলিশ।

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা, আটকা দেড় শতাধিক পর্যটক

০৭ জুলাই ২০২৬

জেলার কয়েকজন এনসিপি নেতা জানান, আবদুস সামাদ জমি কেনাবেচার কাজ করেন। কিছুদিন আগে আজমীর হোসেনের এক আত্মীয় মজিবর রহমানকে একটি জমির মালিকানা পাইয়ে দেওয়ার কথা বলে তিনি সাড়ে চার লাখ টাকা নেন। তবে পরে জমির মালিকানা বুঝিয়ে দিতে পারেননি। উল্টো মজিবর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।

তাদের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আজমীর হোসেন দলীয় অন্য নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। পরে রবিবার রাতে তিনি তার অনুসারীদের নিয়ে সামাদকে বাড়ি থেকে ডেকে এনে সাড়ে চার লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেন। সোমবার বিকালে সামাদের ছেলের টাকা পরিশোধ করার কথা থাকলেও তিনি পুলিশের কাছে তার বাবাকে অপহরণের অভিযোগ করেন।

এ ঘটনায় বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুরের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইমরান চৌধুরী নিশাদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেছেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে টাকা লেনদেনের কোনো বিষয় আছে। থানায় মামলা হয়েছে। পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

দিনাজপুরচাঁদাবাজিঅপহরণকারাগারে ৫ জন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

    পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

    ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    ০৭ জুলাই ২০২৬, ০৬:০৯

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৬

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৮

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৯

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৪০

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৩

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১

    ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

    ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

    ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫

    সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    সালাহদের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

    ০৭ জুলাই ২০২৬, ১১:১০

    ৯ জনের  মৃত্যুদণ্ড

    ৯ জনের মৃত্যুদণ্ড

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১২

    advertiseadvertise