Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা, আটকা দেড় শতাধিক পর্যটক

বান্দরবান প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৮:৪০
টানা বৃষ্টিতে বান্দরবানে বন্যা, আটকা দেড় শতাধিক পর্যটক

বান্দরবানে প্লাবিত নিম্নাঞ্চল— আগামীর সময়

চার দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। জলপথ ও পাহাড়ি সড়কে যান চলাচল বন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। এদিকে সাঙ্গু নদী উত্তাল থাকায় থানচির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন দেড় শতাধিক পর্যটক। সঙ্গে ১৮ জন ট্যুর গাইড।

প্লাবিত হওয়া নিম্নাঞ্চলের মধ্যে রয়েছে লামা, নাইক্ষ্যংছড়ি ও থানচি। নাইক্ষ্যংছড়ির দোছড়ি, সোনাইছড়ি, লেম্বুছড়ি, ক্যক্ষং ও বাইশারীর কয়েকটি শাখা সড়কে যান চলাচল বন্ধ। মঙ্গলবার সকাল থেকে চিরিঙ্গা, লামা ও আলীকদম সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত লামা ও আলীকদমের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরবর্তী পানি নেমে যাওয়ায় সীমিত পর্যায়ে যান চলাচল শুরু হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, পর্যটক ও গাইডদের সবাই নিরাপদে আছেন। নদীর স্রোত স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন

উপকেন্দ্রে বিস্ফোরণ, ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন বরগুনা সদর

০৭ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে জল ও পাহাড়ি পথ দিয়ে যেতে হয় এমন সব স্পটে ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বান্দরবান জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

তিনি বলছিলেন, এটি নিষেধাজ্ঞা নয়। পর্যটকদের জান-মালের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে নেওয়া হয়েছে এ ব্যবস্থা।

জেলা ত্রাণ বিভাগ জানিয়েছে, জেলা সদরসহ সাতটি উপজেলায় মোট ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত। তবে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্রে কাউকে উঠতে হয়নি। পাশাপাশি পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত চার দিনে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর অববাহিকায় প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। বৃষ্টিপাত কমে এলে বন্যার আশঙ্কাও কমে যাবে বলে আভাস দিয়েছে সংস্থাটি।

বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুল ইসলাম বললেন, ‘এ অঞ্চলের মাটি বালি ও কাদার মিশ্রণে গঠিত। টানা ভারী বর্ষণে মাটি দুর্বল হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে।’

বান্দরবানআটকা পর্যটকটানা বর্ষণভ্রমণ বন্ধবান্দরবানে বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট