Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উপকেন্দ্রে বিস্ফোরণ, ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন বরগুনা সদর

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
উপকেন্দ্রে বিস্ফোরণ, ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন বরগুনা সদর

খাজুরতলার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে কাজ চলছে— সংগৃহীত

বরগুনায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলায় ১৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ১০ ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ঘটেছে এ ঘটনা।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস থেকে জানা গেছে, খাজুরতলার উপকেন্দ্র থেকে বরগুনা সদর উপজেলায় বিদ্যুৎ বিতরণ করা হয়। সোমবার রাতে হঠাৎ উপকেন্দ্রের ভেতরে বিকট শব্দ হয়। এরপর কেন্দ্রটির ৬ নম্বর ফিডারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী ওই আগুনে অন্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ এবং কয়েকটি যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

০৭ জুলাই ২০২৬

খাজুরতলা এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান বললেন, ‘সোমবার রাত ১০টার দিকে উপকেন্দ্রে বিকট শব্দ হয়। চারদিকে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে। এই আলোর স্থায়িত্ব ছিল অন্তত ৪০ সেকেন্ডের মতো। এরপর বিদ্যুৎ উপকেন্দ্রে এসে দেখি, এখানে বিকট শব্দ করে আগুন ধরে গিয়েছিল। এরপর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান জানালেন, হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। পরে ঘটনাস্থলে এসে দেখি, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আমরা রাত থেকেই কাজ শুরু করেছি এবং সব যন্ত্রাংশ পরীক্ষা করছি।

তিনি আরও বলেন, যে যন্ত্রাংশটি পুড়ে গেছে, তা পটুয়াখালী থেকে আনা হয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারব।

ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, ‘অভ্যন্তরীণ ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেন এ ঘটনা ঘটেছে।’

বিস্ফোরণবরগুনাবিদ্যুৎ উপকেন্দ্রবিদ্যুৎহীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’