লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় আমনের বীজতলা, আউশ ও সবজিক্ষেত, মৎস্য প্রজেক্ট এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগও সীমিত পর্যায়ে পরিচালিত হচ্ছে।গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিতে হাতিয়ার শূন্যেরচর, লক্ষ্মীদিয়া ও রেহানিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমনের বীজতলা, আউশের ক্ষেত, সবজিক্ষেত, পুকুর, মৎস্য প্রজেক্ট এবং আঞ্চলিক সড়ক পানিত...