Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিবচরে পানিবন্দি শতাধিক পরিবার, ড্রেন না থাকায় দুর্ভোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৪৮
শিবচরে পানিবন্দি শতাধিক পরিবার, ড্রেন না থাকায় দুর্ভোগ

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিবচরের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ছবি: আগামীর সময়

মাদারীপুরের শিবচরের পাচ্চঁর বাজার সংলগ্ন এলাকায় টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে স্বাস্থ্যঝুঁকি ও সাপের উপদ্রব। অধিকাংশ পরিবার নিম্নআয়ের ও দিনমজুর হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

আজ রবিবার উপজেলার পাচ্চর এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই বাড়িঘর ও আঙিনায় পানি জমে যায়। টানা বর্ষণে সেই পানি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ফলে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতায়াত করতে ইট, কাঠ কিংবা কংক্রিটের টুকরো ব্যবহার করতে হচ্ছে। অনেক পরিবারের রান্নাঘরেও পানি ঢুকে পড়ায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে। টয়লেট পানিতে তলিয়ে যাওয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

জলাবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। 


আরও পড়ুন

আর্জেন্টিনাকে ‘কুফা’ লাগাতে গিয়ে পালালেন স্পিড

১২ জুলাই ২০২৬


স্থানীয় বাসিন্দা সুজন পালের ভাষ্য, চারপাশে বিভিন্ন সড়ক নির্মাণ করা হলেও কোথাও পর্যাপ্ত ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি বের হওয়ার পথ না থাকায় প্রতিবছর প্রায় ছয় মাস জলাবদ্ধতার মধ্যে বসবাস করতে হয়। দীর্ঘদিন পানিতে চলাচলের কারণে অনেকেই পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

পাচ্চর এলাকার বাসিন্দা সহকারী শিক্ষক মো. বাবু বলেছেন, ‘দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাই।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বললেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করব। পানি নিষ্কাশনের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


পানিবন্দিজলাবদ্ধতাশিবচরমাদারীপুরটানা বর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: