Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়ায় পচল ১১৫ হেক্টর বীজতলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৪২
চকরিয়ায় পচল ১১৫ হেক্টর বীজতলা

গ্রাফিকস: আগামীর সময়

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ভেস্তে দিয়েছে আমন আবাদের সব প্রস্তুতি। কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরীর বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে তলিয়ে গেছে শত শত হেক্টর বীজতলা। অনেক জায়গায় দিনের পর দিন পানি জমে থাকায় নষ্ট হয়ে গেছে চারা। ফলে নতুন করে বীজতলা তৈরির পাশাপাশি দেখা দিয়েছে বীজসংকট। সময়মতো আমন আবাদ শেষ করা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা।

চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বন্যায় চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাতামুহুরীর সাতটি ইউনিয়নে ৯২৭ দশমিক ৫ হেক্টর জমিতে তৈরি করা হয়েছিল আমনের বীজতলা। এর মধ্যে চকরিয়ায় ৬৩ হেক্টর এবং মাতামুহুরীতে ৫২ হেক্টর বীজতলা নষ্ট হয়েছে। সরকারি হিসাবে চকরিয়ার প্রায় ৮০ এবং মাতামুহুরীর ৮৫ শতাংশ এলাকা প্লাবিত হয়েছিল। চলতি মৌসুমে দুই উপজেলায় ১৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল; কিন্তু ১-১২ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে কোথাও কোথাও ছয় থেকে সাত ফুট পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ হাজার ৮৫২ জন কৃষক।

বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক রশীদুল নবী চলতি মৌসুমে ১০৫ শতক জমিতে আমন আবাদ করার পরিকল্পনা করেছিলেন। এজন্য ২০ শতক জমিতে উচ্চফলনশীল ব্রি-১১ ও ব্রি-২২ জাতের ধানের বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার পানিতে পচে গেছে সব চারা। এখন তিনি নতুন করে ১৫ শতক জমি প্রস্তুত করছেন। তার ভাষায়, ‘সবকিছু শুরু করতে হচ্ছে নতুন করে। সময়ও গেল, খরচও বাড়ল।’

কৃষি কর্মকর্তারাও স্বীকার করছেন স্বল্পসময়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা (হিসাব ও উন্নয়ন) মো. আরিফুল ইসলামের ভাষায়, চলতি মৌসুমে বেশি বন্যা হওয়ায় সবচেয়ে ক্ষতি হয়েছে আমনের বীজতলা। দীর্ঘ সময় পানি জমে থাকায় পচে গেছে অধিকাংশ চারা। ফলে আমন আবাদ অন্তত ২০ দিন পিছিয়ে পড়েছে এবং এতে ঘাটতি দেখা দিতে পারে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে। অবশ্য কৃষকদের আবার বীজতলা তৈরিতে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

টানা বর্ষণপাহাড়ি ঢলবন্যাকক্সবাজারচকরিয়ামাতামুহুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise