Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারী বৃষ্টিতে টুঙ্গিপাড়ার আগাম সবজি চাষে ক্ষতির শঙ্কা

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:১৭
ভারী বৃষ্টিতে টুঙ্গিপাড়ার আগাম সবজি চাষে ক্ষতির শঙ্কা

ছবি: আগামীর সময়

টানা কয়েক দিনের ভারী বর্ষণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আগাম শীতকালীন সবজি চাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টিতে বিস্তীর্ণ সবজি খেতে পানি জমে গাছ ও চারা নষ্ট হচ্ছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের বাজারে আগাম সবজির সরবরাহ কমে দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

আগাম বাজার ধরার লক্ষ্যে উপজেলার জোয়ারিয়া, পাথারঘাটা, ডুমুরিয়া, তারাইল ও গোপালপুরসহ বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। এরই মধ্যে পটোল, বেগুন, শিম ও করলাসহ কয়েকটি সবজি বাজারে উঠতে শুরু করেছে। আগামী এক মাসের মধ্যে শসা, বাঁধাকপি, ফুলকপি, মরিচ, টমেটোসহ অন্যান্য সবজি বাজারজাত হওয়ার কথা ছিল। তবে অস্বাভাবিক ভারী বৃষ্টিতে অনিশ্চয়তার মুখে পড়েছে সেই সম্ভাবনা।

স্থানীয় কৃষক অমল বৈরাগী জানিয়েছেন, দিন-রাত পরিশ্রম করে জমি থেকে পানি সরানোর চেষ্টা করলেও টানা বৃষ্টিতে সব ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না। অনেক চারা নষ্ট হয়ে গেছে। উৎপাদন ব্যয় বেড়েছে, এখন ভালো ফলন না হলে লোকসান গুনতে হবে।

কৃষক মো. সোহেল শেখের জানান, আগাম সবজি চাষে খরচ বেশি। ভালো দামের আশায় চাষ করেছিলেন। কিন্তু জমিতে পানি জমে থাকায় গাছ হলুদ হয়ে যাচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম মোল্লা জানিয়েছেন, নিচু এলাকার অনেক জমিতে এখনো পানি জমে রয়েছে। দ্রুত পানি নেমে না গেলে কৃষকদের ক্ষতি আরও বাড়বে। তিনি কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেন।


আরও পড়ুন

ট্রেনে ওঠা নিয়ে দ্বন্দ্ব, কুষ্টিয়ায় দুই যাত্রীকে ছুরি মারলেন ট্রেন কর্মচারী

২৫ জুলাই ২০২৬

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় প্রায় ৭ হাজার ১১৫ হেক্টর জমিতে অন্তত ১২ ধরনের আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। এখন কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হবে, জমির পানি নেমে যাবে এবং সারা মৌসুমের পরিশ্রম রক্ষা পাবে।



উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দেশের সবজির চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ টুঙ্গিপাড়ার কৃষকরা সরবরাহ করেন। ফলে এখানকার উৎপাদন কমে গেলে জাতীয় পর্যায়ে আগাম সবজির সরবরাহে প্রভাব পড়তে পারে এবং বাজারে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় সবজি খেতে আংশিক ক্ষতি হয়েছে। কৃষকদের দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দেওয়া হয়েছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি জানান, পানি নিষ্কাশন, রোগবালাই দমন এবং ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় চারা রোপণের বিষয়ে কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি সহায়তার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

টুঙ্গিপাড়াটানা বর্ষণসবজি চাষকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise