Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টানা বর্ষণে পানির নিচে হাতিয়া, কৃষি-মৎস্য খাতে ক্ষতির আশঙ্কা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৯:২৭
টানা বর্ষণে পানির নিচে হাতিয়া, কৃষি-মৎস্য খাতে ক্ষতির আশঙ্কা

হাতিয়ায় টানা বর্ষণে পানি ওঠেছে বাড়িতে— সংগৃহীত

লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা পাঁচ দিনের ভারী বর্ষণে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় আমনের বীজতলা, আউশ ও সবজিক্ষেত, মৎস্য প্রজেক্ট এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগও সীমিত পর্যায়ে পরিচালিত হচ্ছে।

গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিতে হাতিয়ার শূন্যেরচর, লক্ষ্মীদিয়া ও রেহানিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমনের বীজতলা, আউশের ক্ষেত, সবজিক্ষেত, পুকুর, মৎস্য প্রজেক্ট এবং আঞ্চলিক সড়ক পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বিভিন্ন নিম্নাঞ্চলেও। এতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানান, টানা বর্ষণে বীজতলা, মৎস্য প্রজেক্ট ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। নৌযান সীমিতভাবে চলাচল করায় প্রয়োজনীয় কাজে যাতায়াতেও ভোগান্তি বাড়ছে।

আরও পড়ুন

বাঘে ধরলে ছাড়ে, আমি ধরলে ছাড়ি না, সাংবাদিককে বিএনপি নেতা

০৯ জুলাই ২০২৬

হাতিয়ার শূন্যেরচর গ্রামের হাজি খবির উদ্দিন বলেছেন, ‘বিরামহীন বৃষ্টির ফলে আমনের সব বীজতলা পানিতে ডুবে রয়েছে, অধিকাংশ মানুষের পুকুর ডুবে মাছ ভেসে গেছে, বাড়িতেও পানি উঠে গেছে।’

তিনি আরও বলছিলেন, ‘মানুষ নিজের সুবিধার্থে খাল-নাল ভরাট করে ফেলেছে। ফলে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।’

জাহাজমারা সিডিএসপি এলাকার কৃষক জসিম উদ্দিন জানান, কয়েক দিনের বৃষ্টিতে তার আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি পুকুরের মাছও ভেসে গেছে।

হাতিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাস পাল জানান, উপজেলায় ২৩ হাজার হেক্টর আউশ, ১৮ হাজার হেক্টর আমনের বীজতলা এবং ৮৫০ হেক্টর সবজিক্ষেত পানিতে নিমজ্জিত। কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি বললেন, ‘পানি নিষ্কাশনের জন্য খাল-নাল পরিষ্কার করা খুবই জরুরি।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। এ কারণে ওই এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিলের ভাষ্য, ‘হাতিয়ার কোথাও বেড়িবাঁধ ভাঙার আশঙ্কা আছে কি না, আমরা সেদিকে নজর রাখছি। পাশাপাশি খাল সংস্কারের জন্য ডিপিপি জমা দেওয়া হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে সংস্কারকাজ শুরু করা হবে।’

তিনি আরও বললেন, ‘জলাবদ্ধতা নিরসনে মানুষকে সচেতন হতে হবে। ব্যক্তি প্রয়োজনে খাল-নাল ভরাট বন্ধ করতে হবে।’

হাতিয়াটানা বর্ষণনোয়াখালীবন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের